---Advertisement---

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, ২৭ জুন থেকে শুরু লন্ডন মহোৎসব

June 26, 2026 6:32 PM
---Advertisement---

লন্ডনে বসবাসকারী বাঙালিদের কাছে জুন মাস মানেই লন্ডন মহোৎসবের অপেক্ষা। মাত্র তিন বছরের মধ্যেই এই উৎসব প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। এ বছর ২৭ ও ২৮ জুন যুক্তরাজ্যের ওয়েম্বলির পাতিদার সেন্টারে বসছে লন্ডন মহোৎসবের তৃতীয় সংস্করণ। আয়োজনের দায়িত্বে রয়েছে ক্যান্ডিড কমিউনিকেশন। (London Mahotsav 2026)

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন। দুই দিনের এই অনুষ্ঠানে সাহিত্য, সংগীত, নাটক, শিল্প, খাদ্যসংস্কৃতি এবং প্রবাসজীবনের নানা অভিজ্ঞতা এক মঞ্চে তুলে ধরা হবে। ফলে এটি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং প্রবাসী বাঙালিদের আত্মপরিচয় ও শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।এবারের মহোৎসবে উপস্থিত থাকবেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। ক্রীড়া সাংবাদিক ও লেখক গৌতম ভট্টাচার্য তাঁর দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেবেন দর্শকদের সঙ্গে। সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী শ্রাবণী সেন, লোকগান ও বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী সিধু এবং সংগীতশিল্পী পৌষালি। এছাড়া অভিনেত্রী অঞ্জনা বসু, নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার ও কৌশিক সেনও অনুষ্ঠানে অংশ নেবেন। (London Mahotsav 2026)

1000972979

উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘একটুকরো বাংলা’ নামে একটি বাংলা মেলা। সেখানে বাংলা বই, শাড়ি, পাঞ্জাবি, গয়না, হস্তশিল্প, শিল্পকর্ম এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্টল থাকবে। আয়োজকদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচিত করে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।(London Mahotsav 2026)

বাঙালির উৎসব মানেই খাবারের বিশেষ আয়োজন। তাই এবারের মহোৎসবেও দর্শকদের জন্য থাকছে কলকাতার জনপ্রিয় আমিনিয়ার বিরিয়ানি। পাশাপাশি দুই দিনজুড়ে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নাট্যআড্ডা, সংগীত পরিবেশনা এবং শিশুদের জন্য বিশেষ কর্মসূচি। আয়োজকদের আশা, লন্ডনের বুকে এই দুই দিনের উৎসব আবারও প্রবাসী বাঙালিদের কাছে বাংলা সংস্কৃতি, আবেগ এবং ঐতিহ্যের এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠবে। (London Mahotsav 2026)

আরও পড়ুন :- ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে নজির, ইতিহাস গড়লেন এআর রহমান


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment