---Advertisement---

গড়ালো পরিবেশবান্ধব ট্রেনের চাকা, ১২০ কিমি গতিতে ছুটল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন

June 27, 2026 9:17 PM
Hydrogen Powered Train
---Advertisement---

পরিবেশবান্ধব রেল পরিষেবার দিকে বড় পদক্ষেপ নিল ভারত। দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন সফলভাবে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চূড়ান্ত স্পিড ট্রায়াল সম্পন্ন করেছে। এই সাফল্যের ফলে খুব শীঘ্রই যাত্রী পরিষেবায় ট্রেনটি চালু হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। (Hydrogen Powered Train)

শুক্রবার হরিয়ানার জিন্দ-সোনিপত রেলপথে এই ট্রায়াল হয়। ভারতীয় রেলের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে জিন্দ স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। পরীক্ষার সময় ট্রেনটি নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সর্বোচ্চ ঘণ্টায় ১২০ কিলোমিটার গতি তোলে। এই পরীক্ষা সফল হওয়ায় এখন শুধু কিছু প্রশাসনিক আনুষ্ঠানিকতা বাকি। সেগুলি শেষ হলেই ট্রেনটি যাত্রী পরিষেবার জন্য চালু করা হবে।

এই প্রকল্পের জন্য জিন্দ-সোনিপত রুটকেই উপযুক্ত বলে মনে করেছে ভারতীয় রেল। শুধু ট্রেন চালানোই নয়, জিন্দে বিশেষ হাইড্রোজেন উৎপাদন, সংরক্ষণ এবং রিফুয়েলিংয়ের ব্যবস্থাও তৈরি করা হয়েছে। ফলে ট্রেনের নিরাপদ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ অনেকটাই সহজ হবে।

নিরাপত্তার বিষয়েও কোনও খামতি রাখা হয়নি। ট্রেনে হাইড্রোজেন গ্যাস লিক হলে তা সঙ্গে সঙ্গে শনাক্ত করার সেন্সর বসানো হয়েছে। পাশাপাশি রয়েছে আগুন শনাক্ত করার আধুনিক ব্যবস্থা এবং সবসময় নজরদারির প্রযুক্তি। যাতে কোনও সমস্যা দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং যাত্রী পরিষেবা শুরুর আগেই নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়। (Hydrogen Powered Train)

ট্রাম্পের ছবি-সহ নতুন ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ প্রকাশ, ইতিহাসে প্রথম কোনও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নজির

ভারতীয় রেলের পরিবেশবান্ধব জ্বালানির পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এই হাইড্রোজেন ট্রেন। এই ট্রেনে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়, আর এর ফলে সরাসরি নির্গত হয় শুধু জলীয় বাষ্প। তাই ডিজেলচালিত ট্রেনের তুলনায় এই ট্রেন বায়ুদূষণ ও শব্দদূষণ অনেকটাই কমায়। পরিবেশ রক্ষার পাশাপাশি এটি ভবিষ্যতের গণপরিবহণ ব্যবস্থায় নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সফল ট্রায়ালের মাধ্যমে হাইড্রোজেনচালিত রেল প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের অগ্রণী দেশগুলির তালিকায় ভারতের অবস্থান আরও শক্ত হলো। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে ভারতীয় রেলের কার্বন ফুটপ্রিন্ট কমানো এবং পরিবেশবান্ধব, টেকসই রেল পরিষেবা গড়ে তুলতে এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। (Hydrogen Powered Train)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

5 thoughts on “গড়ালো পরিবেশবান্ধব ট্রেনের চাকা, ১২০ কিমি গতিতে ছুটল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন”

Leave a Comment