ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। কিন্তু ম্যাচের রোমাঞ্চকর জয়ের পরই বিতর্কে জড়িয়ে পড়লেন ব্রাজিলের ফরোয়ার্ড মাতেউস কুনহা। জাপানের ফুটবলার কেন্তো শিওগাইকে উদ্দেশ্য করে তাঁর একটি অঙ্গভঙ্গি সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে। (FIFA WORLD CUP)
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্রাজিল জয়সূচক গোল করার পর টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে কুনহার আচরণ। দেখা যায়, তিনি নিজের জার্সিতে থাকা ব্রাজিলের প্রতীকচিহ্নের দিকে আঙুল দেখিয়ে অন্য হাতে পাঁচটি আঙুল তুলে ধরেন। অনেকের মতে, এই পাঁচ আঙুল ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ জয়ের ইঙ্গিত। সেই সঙ্গে তাঁর এই আচরণকে জাপানের ফুটবলার কেন্তো শিওগাইকে উদ্দেশ্য করেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, ম্যাচের আগে শিওগাই নাকি মন্তব্য করেছিলেন যে, ব্রাজিল আর আগের মতো বিশ্ব ফুটবলের পরাশক্তি নয়। সেই মন্তব্যেরই জবাব দিতে কুনহা এই অঙ্গভঙ্গি করেন বলে দাবি করা হচ্ছে।ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় কুনহার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ এবং ‘খেলোয়াড়সুলভ মানসিকতার পরিপন্থী’ বলে মন্তব্য করেন। যদিও সমালোচনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করেন কুনহা।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, “ব্রাজিল জাতীয় দলের জার্সিকে আমি সব কিছুর ঊর্ধ্বে রাখি। এই জার্সি এবং দেশের ফুটবল ঐতিহ্যের প্রতি অসম্মান আমি কখনও মেনে নেব না। তাই আমি যা করেছি, তা ব্রাজিলের সম্মান রক্ষার জন্যই করেছি।” (FIFA WORLD CUP)
তবে বিতর্কের মধ্যেও কুনহার আর একটি দৃশ্য প্রশংসা কুড়িয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর জাপানের হতাশ ফুটবলার আও তানাকাকে সান্ত্বনা দিতে দেখা যায় তাঁকে। সেই আচরণের জন্যও বহু সমর্থক কুনহার প্রশংসা করেছেন।উল্লেখ্য, এই ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল জাপান। পরে ব্রাজিল সমতা ফেরায় এবং অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে শেষ ষোলোয় জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
Brazil’s Matheus Cunha COOKING Japanese player Kento Shiogai after the game:
— Hater Report (@HaterReport) June 29, 2026
“5 WORLD CUPS… YOU SMALL!" pic.twitter.com/15WHqFxLwD











