রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘E20 জ্বালানি’নিয়ে অপপ্রচার! চার ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে FIR

nitin gadkari
---Advertisement---

ইথানল-মিশ্রিত ‘E20 জ্বালানি’ ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (nitin gadkari) এবং গাড়ি নির্মাতা সংস্থা টয়োটা সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন ভিডিয়ো ছড়ানোর অভিযোগ। ইউটিউবার মণীশ কাশ্যপসহ চারজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নাগপুর পুলিশের সাইবার সেলে এই ৪ জনের বিরুদ্ধে এফআইআর (FIR)দায়ের করা হয়। মণীশ কাশ্যপ ছাড়াও অভিযুক্ত অপর তিনজন ইনফ্লুয়েন্সার হলেন ‘দেসি বয়েজ (Desi Boysncr)’-এর সঙ্গে যুক্ত ব্যক্তি, হর্ষিত রাঠি (Harshit Rathi) ও অঙ্কেশ ইনবাটে।

অভিযোগ, E20 জ্বালানির বিষয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এই ৪ জন ইনফ্লুয়েন্সার। পাশাপাশি সুপরিকল্পিতভাবে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়়কড়ির (nitin gadkari) রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করতে চাইছিল তাঁরা। ইউটিউবার মণীশ কাশ্যপ তাঁর ভিডিয়োতে দাবি করেছিলেন, E20 পেট্রোলের কারণে তাঁর গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

ভিডিয়োটি ভাইরাল হতেই মন্ত্রী নীতিন গড়কড়ি স্পষ্ট জানান, গাড়িটিতে পেট্রোলের বদলে পেট্রোল ও জলের মিশ্রণ পাওয়া গিয়েছিল। তিনি এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের নগর সভাপতি শিশির ত্রিপাঠীর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৫২, ৩৫৬ ও ২৯৬ ধারার পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, ইউটিউবার মণীশ কাশ্যপ তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো আপলোড করে দাবি করেন যে, তাঁর নতুন কেনা টয়োটা ইনোভা হাইক্রস (Toyota Innova Hycross) গাড়িটিতে সরকারি নির্দেশিত ‘E20 পেট্রোল’ (২০% ইথানল মিশ্রিত জ্বালানি) ব্যবহারের কারণে ইঞ্জিন বিকল হয়ে গেছে। ভিডিয়োতে তিনি গাড়ির জ্বালানি ট্যাঙ্ক খুলে ফুয়েল পাম্প ও ফিল্টার অ্যাসেম্বলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখান এবং কেন্দ্রীয় সরকারের ইথানল নীতির তীব্র সমালোচনা করেন। এরপরেই গাড়ি নির্মাতা সংস্থা টয়োটা এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি মণীশের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবী করেন।

অপরিশোধিত তেলের আমদানি হ্রাস, কার্বন নিঃসরণ কমানো এবং দেশীয় ইথানল উৎপাদনকে উৎসাহিত করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকার ‘E20’ পেট্রোলের (যে জ্বালানি মিশ্রণে ২০ শতাংশ পর্যন্ত ইথানল থাকে) প্রচলন বাড়াচ্ছে। এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়ি নির্মাতারাও E20-এর উপযোগী গাড়ি বাজারে আনতে শুরু করে দিয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment