রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ! ভারত-নেপাল সীমান্তে ধৃত মার্কিন নাগরিক

india nepal border
---Advertisement---

বৈধ নথি ছাড়াই প্রবেশ। গ্রেফতার এক মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। জর্ডন ব্রাউনকে গত ১১ জুলাই উত্তরপ্রদেশের সোনৌলি ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে সশস্ত্র সীমা বল (SSB)। অভিযোগ, বৈধ পাসপোর্ট বা ভ্রমণ সংক্রান্ত নথি ছাড়াই তিনি নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন (india nepal border)।

সূত্রের খবর, ১১ জুলাই অবৈধভাবে মহারাজগঞ্জ জেলার মধ্যে দিয়ে নেপালে প্রবেশের চেষ্টার সময় ক্যালিফোর্নিয়ার ওই বাসিন্দার গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়েছিল সশস্ত্র সীমা বল (SSB)আধিকারীকদের। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর কথার সঙ্গে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। ওই ব্যক্তি বারবার দাবি করছিলেন, তিনি নেপালে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আবার কখনও বলছিলেন, বেঙ্গালুরু যাবেন। এরপর সোনৌলি পুলিশ ও SSB-র যৌথভাবে তাঁকে গ্রেফতার করে (india nepal border)।

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ধৃত তদন্তকারীদের বলেন, গোয়ায় ৬ সপ্তাহ থাকার পর সেখানে এক নেপালি নাগরিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। নেপালে প্রবেশের আগে তার সঙ্গে দেখা করতেই তিনি সোনৌলি যাচ্ছিলেন। তবে তিনি ওই ব্যক্তির পুরো নাম, ঠিকানা বা যোগাযোগের কোনো তথ্য দিতে পারেননি। ধৃতের আরও দাবি, তাঁর পাসপোর্ট বেঙ্গালুরুতে এক পরিচিত ব্যক্তির কাছে রাখা আছে, কিন্তু সেই ব্যক্তির সঙ্গে তিনি এই মুহূর্তে কোনও যোগাযোগ করতে পারছেন না।

জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, তিনি প্রায় ৮ সপ্তাহ আগে বালি থেকে ভারতে এসেছিলেন। তিনি গোয়াতে প্রায় ৬ সপ্তাহ কাটান এবং পরবর্তীতে সোনৌলিতে যান। তিনি প্রায় ৭০টি দেশে ভ্রমণও করেছেন ।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে পাকড়াও করা হয়। ঘটনায় একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট’-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে স্থানীয় আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে (জুডিশিয়াল কাস্টডি) পাঠানোর নির্দেশ দেয়।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment