রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘ছাত্রদের পাশেই আছি’, দিল্লিতে ছাত্র আন্দোলনে সরব মোহনবাগান তারকা সাহাল আবদুল সামাদ

Published on: July 22, 2026
Sahal Abdul Samad
---Advertisement---

ভারতীয় ফুটবলের পরিচিত মুখ তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ভারতীয় জাতীয় দলের মিডফিল্ডার সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad) এবার মাঠের বাইরের এক গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন। দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের সমর্থনে তিনি নিজের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেই বিবৃতিতে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে সাহাল স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি আন্দোলনরত ছাত্রদের পাশেই রয়েছেন।

সম্প্রতি নিট- ইউজি (NEET-UG) ২০২৬ পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের জেরে এই আন্দোলনের সূত্রপাত। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর শেষ পর্যন্ত এবছরের পরীক্ষা বাতিল করা হয়। পড়ে যদিও পুনরায় পরীক্ষা হয় এবং সম্প্রতি তার ফলাফল প্রকাশিত হয়েছে। তবে এই প্রশ্ন ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। দীর্ঘদিনের প্রস্তুতি, মানসিক চাপ এবং সময় নষ্ট হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। এরপর বিভিন্ন ককরোচ জনতা পার্টির নেতৃত্বে বিভিন্ন ছাত্র সংগঠন ও যুব সংগঠনের উদ্যোগে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেই আন্দোলনে যোগ দেন বিশিষ্ট পরিবেশবিদ সোনাম ওয়াংচুকও।

আন্দোলনকারীদের মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এর পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা। তবে গত ২০ জুলাই আন্দোলনের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা সামনে আসে। অভিযোগ ওঠে, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং বলপ্রয়োগ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

বিরাটের পেপ টকে কামব্যাক, কী ভাবে ঘুরে দাঁড়ালেন পিভি সিন্ধু?

এই আবহেই সাহাল আবদুল সামাদের (Sahal Abdul Samad) বক্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে। একজন সক্রিয় জাতীয় দলের ফুটবলার হিসেবে তিনি সামাজিক ইস্যুতে প্রকাশ্যে মতামত জানিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তাঁর ফেসবুক পোস্টে শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ছাত্রদের প্রতি তাঁর সমর্থন প্রকাশ পেয়েছে।

ভারতীয় ফুটবলে সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad) দীর্ঘদিন ধরেই অন্যতম জনপ্রিয় ও পরিচিত মিডফিল্ডার। মাঠে তাঁর পারফরম্যান্সের পাশাপাশি এবার সামাজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়েও তাঁর অবস্থান নজর কেড়েছে। ক্রীড়াজগতের একজন পরিচিত মুখের এমন প্রকাশ্য মন্তব্য শুধু ফুটবল মহলেই নয়, বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক পরিসরেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সামাজিক ও জনস্বার্থ-সংক্রান্ত ইস্যুতে প্রকাশ্যে মত প্রকাশের ঘটনা তুলনামূলকভাবে কম দেখা যায়। সেই প্রেক্ষাপটে সাহাল আবদুল সামাদের এই বিবৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে একজন জাতীয় দলের ফুটবলারের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment