রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাজধানীতে ছাত্র আন্দোলনে বাড়ছে সমর্থন, নীরবতা ভেঙে পড়ুয়াদের পাশে বলিউড তারকারা

Published on: July 23, 2026
Actors on Cjp protest
---Advertisement---

দিল্লিতে নিট ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া CJP-র ছাত্র আন্দোলন যত এগোচ্ছে, ততই বাড়ছে দেশের বিভিন্ন মহলের সমর্থন। এবার সেই তালিকায় আরও জোরালোভাবে যোগ দিলেন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একের পর এক বার্তায় তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করেছেন এবং শিক্ষা ব্যবস্থায় দ্রুত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার দাবি তুলেছেন।

‘প্রতিটি ছাত্রের পিছনে রয়েছে একটি স্বপ্ন’—আলিয়া ভাট

দীর্ঘদিন এই আন্দোলন নিয়ে মুখ না খুললেও সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাট ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় জানান, গত কয়েক দিনের ঘটনায় তাঁর মন ভেঙে গিয়েছে। তাঁর কথায়, আন্দোলনরত প্রতিটি ছাত্রছাত্রীর পিছনে রয়েছে বহু বছরের পরিশ্রম, একটি পরিবারের স্বপ্ন এবং ভবিষ্যতের আশা। তাই তাঁদের কণ্ঠস্বরকে দমন না করে গুরুত্ব দিয়ে শোনা উচিত। আলিয়ার মতে, তরুণদের সাহস ও ধৈর্যই ভবিষ্যতের প্রতি নতুন করে আশা জাগায়। (Actors on Student Protest)

‘প্রশ্নফাঁস শুধু স্বপ্ন নয়, ভেঙে দেয় আস্থাও’—আর মাধবন

পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা আর মাধবন। প্রশ্নফাঁসের ঘটনাকে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপর। পরীক্ষায় প্রশ্নফাঁস কেবল শিক্ষার্থীদের স্বপ্নই নষ্ট করে না, গোটা ব্যবস্থার উপর মানুষের বিশ্বাসও নড়বড়ে করে দেয়। তিনি দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে এবং এর পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা রুখতে কার্যকর পদক্ষেপেরও দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের মেধার উপর আস্থা রাখার অনুরোধ জানান তিনি।

কমল হাসান ও বিজয় সেতুপতির কী বার্তা?

অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। তাঁর বক্তব্য, একটি দেশের যুবসমাজ যদি নিজেদের ন্যায্য দাবি জানাতে গিয়ে ব্যারিকেড ও লাঠিচার্জের মুখে পড়ে, তবে তা গণতন্ত্রের পক্ষে শুভ সংকেত নয়। তিনি শান্তিপূর্ণ প্রতিবাদকে গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করে সরকারের কাছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আবেদন জানান।

এদিকে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিও শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

দিলজিৎ দোসাঞ্জের স্পষ্ট বার্তা—’নীরব থাকা সম্ভব নয়’

এই আন্দোলন নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আন্দোলনরত ছাত্রদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই মন্তব্যের জন্য তাঁকে আবারও ‘দেশবিরোধী’ বলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে তাঁর বক্তব্য, দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যতের প্রশ্নে চুপ করে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। (Actors on Student Protest)

একের পর এক তারকার সমর্থন

আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুলেছেন সোনাক্ষী সিনহা, আদিতি রাও হায়দরি, সোনু সুদ, দিয়া মির্জা, সোহা আলি খান, বীর দাস, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, রোহিত সরাফ, আয়ুষ শর্মা এবং প্রকাশ রাজ-সহ আরও অনেকেই। যন্তর মন্তরে সোনাম ওয়াংচুকের অনশন চলাকালীন সেখানে উপস্থিতও ছিলেন প্রকাশ রাজ, স্বরা ভাস্কররা।

আগেই সমর্থন জানিয়েছিলেন জিনাত আমন, ফাতিমা সানা শেখরা

এই আন্দোলনের প্রতি সমর্থন অবশ্য নতুন নয়। এর আগেই জিনাত আমন, ফাতিমা সানা শেখ, ইমরান খান-সহ একাধিক শিল্পী সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। জিনাত আমন বলেছিলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তাবিদকে এভাবে উপেক্ষা না করে সরকারের উচিত দ্রুত আলোচনার পথ খুঁজে বের করা।

এদিকে গতকাল প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলিউডের নীরবতার তীব্র সমালোচনা করে বলেন, এত বড় একটি জাতীয় ইস্যুতে চলচ্চিত্র জগতের আরও অনেকের প্রকাশ্যে মতামত জানানো উচিত ছিল।

শিক্ষা সংস্কারের দাবিই এখন মূল সুর

এই সমস্ত তারকাদের বক্তব্যে একটি বিষয়ই বারবার উঠে এসেছে- এই আন্দোলন শুধু একটি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদ নয়। এটি দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ, সমান সুযোগ এবং শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লড়াই। তাঁদের মতে, বলপ্রয়োগ বা দমন-পীড়নের বদলে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। (Actors on Student Protest)

প্রতিদিন এই আন্দোলনে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র জগতের একের পর এক তারকার সমর্থন এখন বিষয়টিকে আরও বেশি গুরুত্বপপূর্ণ করে তুলেছে। তবে একটাই প্রশ্ন এত সমর্থনের পরে শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে ঠিক কী পদক্ষেপ নেবে সরকার? যদিও আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন প্রশ্নফাঁসের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এইটুকুতেই সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাঁদের সমস্ত দাবি না মানা হলে আগামীদিনেও এই প্রতিবাদ চলবে বলেই হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।

প্রশ্নফাঁস বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “রাজধানীতে ছাত্র আন্দোলনে বাড়ছে সমর্থন, নীরবতা ভেঙে পড়ুয়াদের পাশে বলিউড তারকারা”

Leave a Comment