রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

একাই ‘একশো’! বাহুবলে আটকে ছিলেন পুলিশের ভ্যান, কে এই মুম্বইয়ের তরুণী?

CJP Protests
---Advertisement---

একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে পুলিশের ভ্যান আটকে ছিলেন। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে। সেখানে দেখা যাচ্ছে প্রবল বর্ষণের মধ্যেই এক তরুণী একাই হাত দিয়ে ঠেলে পুলিশ ভ্যানটিকে আটকে রেখেছেন। NEET-এর প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ’-দের বিক্ষোভে তোলপাড় দিল্লি। এবার সেই আঁচ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। বুধবার মুম্বইয়ের দাদরের শিবাজি পার্কে একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভ শুরু হওয়ার পর সেখানে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। বিক্ষোভকারীদের আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। আর ঠিক সেই সময়ই সেই পুলিশ ভ্যানটিকে আটকান ওই তরুণী।

CJP Protests: কে এই তরুণী?

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই তরুণীর নাম রিয়া আহির। তিনি পেশায় একজন মডেল, অভিনেত্রী এবং পোশাক ব্র্যান্ডের উদ্যোক্তা। বুধবার বিকেলে তিনি মুম্বইয়ের দাদার কোহিনূর স্কোয়ার থেকে শিবাজি পার্কের দিকে যাচ্ছিলেন। সে সময় নিট (NEET) পরীক্ষার অনিয়ম নিয়ে ‘ককরোচ জনতা পার্টি’-র (CJP) বিক্ষোভ চলছিল। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাজার হাজার বিক্ষোভকারী এই প্রতিবাদে অংশ নেন। পুলিশ বিক্ষোভকারীদের আটক করে ভ্যানে তোলে। পুলিশের সেই ভ্যান ছাড়ার আগের মুহূর্তে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। পুলিশের তরফে তাঁকে অনুরোধ জানালেও তিনি গাড়ির সামনে থেকে সরতে চাননি। সেখানে আরও বিক্ষোভকারী জড়ো রয়ে স্লোগান দিতে শুরু করলে, বিক্ষোভকারীদের চাপের মুখে পড়ে আটক বিক্ষোভকারীদের ছাড়তে বাধ্য হয় পুলিশ।

এরপর মুহূর্তের মধ্যে এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনদের মধ্যে অনেকেই ভিডিয়োটিতে কমেন্ট করে লেখেন, ‘এ যুগের ঝাঁসির রানি’। আন্দোলন চলাকালীন সংবাদমাধ্যমের সামনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রিয়া। তিনি বলেন, “পুলিশ তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। যদি তাঁরা দায়িত্বশীল না হয়, তবে আমরাই আমাদের নাগরিকদের দায়িত্ব নেব।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment