কলকাতা ডার্বির টিকিট নিয়ে গত ২৪ ঘণ্টায় তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাল ডুরান্ড কাপ আয়োজক কমিটি। (Durand Cup M-Ticket) প্রথমে পেপারলেস টিকিটের ঘোষণা, তারপর ফিজিক্যাল টিকিট সংগ্রহের নির্দেশ—এই জটিলতার মাঝেই এবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, ২৪ জুলাই থেকে অনলাইনে টিকিট কাটলে আর ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে না। শুধুমাত্র এম-টিকিট (M-Ticket) দেখিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।
Durand Cup M-Ticket: ২৪ জুলাই থেকে কার্যকর নতুন নিয়ম
ডুরান্ড কাপ আয়োজক কমিটি (DCOC) জানিয়েছে, ২৪ জুলাই থেকে কলকাতায় আয়োজিত ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের যে কোনও ম্যাচের জন্য অনলাইনে টিকিট কাটলে দর্শকদের আর আলাদা করে টিকিট রিডিম করতে হবে না। নির্ধারিত গেটে শুধু এম-টিকিট দেখিয়েই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।
#Paperless tickets are now a reality for #football lovers in Yuva Bharati Krirangan. Right from this season's first #derby between East Bengal and Mohun Bagan on July 24. No need for offline redemption of match tickets bought online.
— Dr.Indranil Khan (@IndranilKhan) July 23, 2026
Fans purchasing tickets online from July 24… pic.twitter.com/Oy7RHVAY6I
ক্রীড়ামন্ত্রীর পেপারলেস টিকিটের ঘোষণা সার, কলকাতা ডার্বির আগে ডুরান্ড কমিটির নতুন নির্দেশ
সমর্থকদের সুবিধায় বড় উদ্যোগ
পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁর উদ্যোগে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। (Durand Cup M-Ticket) আয়োজকদের দাবি, এতে অনলাইনে টিকিট কাটা দর্শকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিজিক্যাল টিকিট সংগ্রহের ঝামেলা থাকবে না। অপেক্ষার সময়ও অনেকটাই কমবে।
One city. Two giants. One unforgettable showdown.
— Durand Cup (@thedurandcup) July 24, 2026
The captains and coaches of @eastbengal_fc and @mohunbagansg came together at the official Press Conference ahead of the Kolkata Derby in the 135th Edition of the IndianOil Durand Cup.
The countdown is over. The city is… pic.twitter.com/71xsO8kIVP
আগে কী নিয়ম ছিল?
এর আগে ডুরান্ড কাপের অনলাইন টিকিটধারীদের ম্যাচের আগে নির্দিষ্ট কাউন্টার থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হতো। এমনকি বুধবার আয়োজকদের একটি বিজ্ঞপ্তিতেও সেই নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন ঘোষণার পর সেই নিয়ম বদলে গেল। (Durand Cup M-Ticket) এখন থেকে ২৪ জুলাই বা তার পরে অনলাইনে টিকিট কাটলেই ডিজিটাল এম-টিকিট দিয়েই মাঠে প্রবেশ করা যাবে।
Durand Cup M-Ticket: ডার্বি দিয়েই শুরু ১৩৫তম ডুরান্ড কাপ
For 100+ years, this rivalry has defined Kolkata.
— Durand Cup (@thedurandcup) July 23, 2026
A century of stories, written on the pitch.
This is the Kolkata Derby.
Bragging rights on the line. This is everything.
Action starts 25th July. Watch live on @SonySportsNetwk and @SonyLIV#135thEditionofIndianOilDurandCup… pic.twitter.com/nI6V6a31xb
২৫ জুলাই শনিবার কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি লড়াই দিয়েই শুরু হচ্ছে ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ। ২৫ জুলাই থেকে ২৩ অগস্ট পর্যন্ত কলকাতা, রাঁচি, গুয়াহাটি, শিলং ও ইম্ফল—এই পাঁচ শহরে হবে মোট ৪৩টি ম্যাচ। অংশ নেবে ২৪টি দল, যার মধ্যে শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনীর একটি বিদেশি দলও রয়েছে।
উদ্বোধনে চানু-লভলিনা, প্রথম দিনে কেমন পারফর্ম করল ভারত?











1 thought on “ফিজিক্যাল টিকিটের ঝামেলা শেষ? ডুরান্ড কাপে অনলাইন টিকিটধারীদের জন্য স্বস্তির খবর”