(Commonwealth Games 2026) গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের অভিযান শুরু হয়েছে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে তেরঙ্গা হাতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু ও লভলিনা বরগোহাঁই। আর মাঠে নেমেই ভারতের লন বোলস দল জয় দিয়ে অভিযান শুরু করে। দিনের সবচেয়ে বড় চমক এনে দেন পুতুল সোনোয়াল, যিনি হারিয়ে দেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রায়ান বেস্টারকে। এর মধ্যেই বক্সিংয়ে ভারতের প্রথম পদকও নিশ্চিত করে ফেলেছেন লভলিনা।
Commonwealth Games 2026: জাঁকজমকপূর্ণ উদ্বোধনে ভারতের গর্বের মুহূর্ত
শুক্রবার মধ্যরাতে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ৭৪টি দেশের ক্রীড়াবিদদের সঙ্গে কুচকাওয়াজে অংশ নেয় ভারতীয় দল। তেরঙ্গা হাতে দলের নেতৃত্ব দেন ভারোত্তোলক মীরাবাই চানু ও বক্সার লভলিনা বরগোহাঁই। স্কটল্যান্ডের সংস্কৃতি, সঙ্গীত এবং ঐতিহ্যের রঙে সাজানো অনুষ্ঠানে কিং চার্লস তৃতীয় আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন।
A truly proud moment for the nation & a deeply personal one for me & the people of the Northeast!
— Kiren Rijiju (@KirenRijiju) July 24, 2026
Seeing @mirabai_chanu & @LovlinaBorgohai lead #TeamIndia as the flag bearers at the #Glasgow2026 Commonwealth Games Opening Ceremony fills my heart with immense pride.
As our… pic.twitter.com/Hw6StDWDpx
শাড়ি-ব্লেজারে নজর কাড়ল টিম ইন্ডিয়া
(Commonwealth Games 2026) উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ক্রীড়াবিদদের নেভি-ব্লু শাড়ি ও ডাবল-ব্রেস্টেড ব্লেজারের বিশেষ পোশাক নজর কেড়েছে। আধুনিকতার সঙ্গে ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি এই আনুষ্ঠানিক পোশাক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।
মীরাবাইয়ের আবেগঘন বার্তা
উদ্বোধনী অনুষ্ঠানের পর ইনস্টাগ্রামে মীরাবাই চানু লেখেন, দেশের তেরঙ্গা হাতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া তাঁর কেরিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত। এই সম্মানের জন্য তিনি ভারত সরকার, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ওয়েটলিফটিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানান।
What a proud moment it was to lead the Indian contingent with our tricolor flag at the opening ceremony of the Commonwealth Games, Glasgow yesterday.
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 24, 2026
I would like to thank our government, Indian Olympic Association and our Weightlifting Federation for giving me this opportunity. pic.twitter.com/3sXHlkLsjS
Commonwealth Games 2026: প্রথম দিনেই লন বোলসে ভারতের মহিলাদের জুটিতে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়
India women beats Malta in Women's Pairs in the last shot of the tie break in Round 1. Exclusive reactions from the Indian pair of Pinky Singh and Rupa Rani Tirkey. #commonwealthgames2026 @SPREINDIA @BoriaMajumdar @TrishaGhosal @RohanDC98 pic.twitter.com/iilDRmT42p
— RevSportz Global (@RevSportzGlobal) July 23, 2026
কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্রতিযোগিতাতেই দারুণ লড়াই উপহার দেন রূপা রানি তিরকে ও পিঙ্কি সিং। মহিলাদের পেয়ার্স বিভাগে মাল্টার বিরুদ্ধে প্রথম সেট ৭-১ ব্যবধানে জিতে দুরন্ত শুরু করেছিল ভারত। দ্বিতীয় সেটে মাল্টা ৪-৩ ব্যবধানে জিতে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায়। সেখানেও স্নায়ুর চাপ সামলে শেষ বোলেই ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দেন পিঙ্কি সিং। টাইব্রেকারের সেই জয়ে শুভসূচনা করে ভারতীয় জুটি এবং গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করে।
Commonwealth Games 2026: বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে পুতুলের ঐতিহাসিক অঘটন
Watch: On beating World Champion Ryan Bester in Men's Singles Lawn Bowls at Glasgow CWG, Lawn bowls player Putul Sonowal says, ''Actually, my single match was with the world champion Ryan Bester. It was a very important match for me. Along with that, in the last 2023, I lost to… pic.twitter.com/Z8ejVhu5VL
— IANS (@ians_india) July 23, 2026
দিনের সবচেয়ে বড় চমক আসে পুরুষদের সিঙ্গলসে। নিজের প্রথম কমনওয়েলথ গেমস খেলতে নেমে অসম পুলিশের বোলার পুতুল সোনোয়াল মুখোমুখি হন বর্তমান বিশ্ব আউটডোরস সিঙ্গলস চ্যাম্পিয়ন ও কানাডার কিংবদন্তি রায়ান বেস্টারের। প্রথম সেট ৫-৪ ব্যবধানে জিতে এগিয়ে যান ভারতীয় বোলার। দ্বিতীয় সেটে বেস্টার ৭-৩ ব্যবধানে ম্যাচে সমতা ফেরালেও টাইব্রেকারে অসাধারণ স্থিরতা দেখিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন পুতুল। বিশ্ব র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা ভারতীয় বোলারের এই জয় টুর্নামেন্টের প্রথম দিনের অন্যতম বড় অঘটন হিসেবে ধরা হচ্ছে।
রিংয়ে নামার আগেই নিশ্চিত ভারতের প্রথম পদক
বক্সিংয়ে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই সরাসরি সেমিফাইনালে ওঠায় ভারতের প্রথম পদক ইতিমধ্যেই নিশ্চিত। ৩১ জুলাই টুভালুর টিকেবিপি তাফাকির বিরুদ্ধে জিতলেই তিনি খেলবেন সোনার লড়াই।
এবার নজর পদক জয়ের লড়াইয়ে
প্রথম দিনেই জয়, বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর চমক এবং একটি নিশ্চিত পদক— সব মিলিয়ে (Commonwealth Games 2026) গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের সূচনা অত্যন্ত ইতিবাচক। এবার নজর আরও বেশি পদক জিতে দেশের সাফল্যের ঝুলি সমৃদ্ধ করার দিকে।
বিশ্বকাপ ফাইনাল কার? ‘মেগা’ স্টেডিয়ামে বার্নাব্যুকে চ্যালেঞ্জ মরক্কোর











1 thought on “উদ্বোধনে চানু-লভলিনা, প্রথম দিনে কেমন পারফর্ম করল ভারত?”