রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘এটা গণতন্ত্রের জয়’- ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Published on: July 25, 2026
Sonam Wangchuks Reaction
---Advertisement---

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিরুদ্ধে আন্দোলনের পর শনিবার, ২৫ জুলাই শেষ পর্যন্ত ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এরপরই নিজের প্রতিক্রিয়া জানালেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি এই ঘটনাকে “গণতন্ত্রের জয়” বলে উল্লেখ করে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-যুব এবং সাধারণ মানুষকে অভিনন্দন জানান।

Sonam Wangchuk’s Reaction: কী বললেন সোনম?

সামাজিক মাধ্যম এক্স -এ হাসপাতাল থেকেই নিজের একটি ছবি পোস্ট করেন সোনম ওয়াংচুক। ছবিতে তাঁকে ভিক্ট্রি চিহ্ন দেখাতে দেখা যায়। সেই পোস্টে তিনি লেখেন, “রাস্তা থেকেই সরাসরি গণতন্ত্রের জয় এসেছে। এটা শান্তি, ধৈর্য এবং অধ্যবসার জয়।”

প্রসঙ্গত, গত ২৮ জুন ককরোচ জনতা পার্টি (CJP)-র ডাকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে যোগ দিয়েছিলেন সোনম ওয়াংচুক। নিট কাণ্ডে আত্মঘাতী ছাত্রছাত্রীদের জন্য বিচারের দাবিতে তিনি অনশনেও বসেন। টানা ২৬ দিনের অনশনের পর বৃহস্পতিবার রাতে তিনি তাঁর অনশন ভাঙেন। সরকারের তরফে সংসদে নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনার আশ্বাস, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় প্রতিশ্রুতি দেওয়ায় এবং প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পরই তিনি অনশন প্রত্যাহার করেন।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ওয়াংচুক শুধু সিজিপিকেই নয়, আন্দোলনের নেতৃত্ব দেওয়া দেশের জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদেরও অভিনন্দন জানান। পাশাপাশি দেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “ভয় কাটিয়ে দেশের প্রতিটি প্রান্ত থেকে যাঁরা এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।” (Sonam Wangchuk’s Reaction)

উল্লেখ্য, আজই আন্দোলনকারীদের সঙ্গে সিজিপির নেতৃত্বে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল। আর তার আগেই শিক্ষামন্ত্রীর ইস্তফা আন্দোলনের একটি বড় সাফল্য হিসেবেই দেখছেন তাঁরা। দেশের তরুণ প্রজন্ম ফের একবার প্রমাণ করলো যত বড় নেতা নেত্রী বা সরকারই আসুক না কেন গণতন্ত্রের ঊর্ধ্বে কেউ নেই। আর সেই ঘটনার পরই সোনম ওয়াংচুকেরও একটাই বার্তা— “এটা গণতন্ত্র, শান্তি এবং মানুষের ঐক্যের জয়।”

আরও পড়ুনঃ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, ছাত্ররাই প্রধান, মানল কেন্দ্র


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘এটা গণতন্ত্রের জয়’- ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের”

Leave a Comment