একমাস ধরে নিট পরীক্ষায় প্রশ্নফাঁস ও শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন CJP-র সমর্থকেরা। তাঁদের আন্দোলনে অংশ নেন সমাজকর্মী তথা পরিবেশবিদ সোনাম ওয়াংচুকও। গত ২০ জুলাই এই আন্দোলন তীব্র আকার নেয়। CJP-র সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আহত হন পুলিশ-বিক্ষোভকারী দুপক্ষই। তবুও আন্দোলনের হাল ছাড়েনি CJP। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে তাঁরা তাঁদের অবস্থানে অনড় ছিলেন। শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা ঘোষণার পর মুখ খুললেন, CJP-র প্রধান অভিজিৎ দিপকে। তিনি বিক্ষোভরত পড়ুয়াদের উদ্দেশে বলেন, “লং লিভ স্টুডেন্টস পাওয়ার”। অর্থাৎ “ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক”। যদিও এখনই আন্দোলন থেকে সরছেন না ককরোচ’রা। আরও তাঁদের আরও দুইটি দাবি মানতে হবে (Abhijit Dipke)।
Abhijit Dipke: ধর্মেন্দ্রর ইস্তফার পর কী বললেন অভিজিৎ?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দিল্লির যন্তর মন্তর থেকে অভিজিৎ দিপকে বলেন, “এই পদত্যাগ প্রমাণ করেছে, যারা ভয় পায় না, তারাই জয়ী হতে পারে।” তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর যে ছাত্ররা আত্মহত্যা করেছিল তাদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এবং ২০ জুলাই বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তিনি এখান থেকে সরবেন না (Abhijit Dipke)।
অভিজিৎ দিপকে বলেন, “ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা গণতন্ত্র। তিনি পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু আমাদের আরও দুটি দাবি রয়েছে। আমরা এভাবেই চলে যাব না।”
উল্লেখ্য, আজই সিজিপির নেতৃত্বে তৃতীয় দফার বৈঠকের কথা জানিয়েছিল নিট আন্দোলনকারীরা। কিন্তু তাঁর আগেই প্রায় একমাস ধরে চলা আন্দোলনকে মান্যতা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার শিক্ষা মন্ত্রকের পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। ইস্তফা পত্র নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ১০ দিনের চলা আন্দোলনে বিশেষ করে ২০ জুলাই সাংসদ অভিযান ঘিরে যে অশান্তি ছড়িয়েছিল তাঁতে তিনি “গভীরভাবে ব্যথিত” হয়েছেন। ওইদিন সংঘর্ষে ১৮০ জনেরও বেশি ছাত্র ও পুলিশকর্মী আহত হয়েছেন। পাশাপাশি তিনি এই বিক্ষোভে রাষ্ট্র বিরোধী শক্তির প্রশ্রয় রয়েছে বলে দাবি করেন। রাষ্ট্রের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যাতে কোনও আইনি জটিলতায় না পড়ে। তাঁরা যাতে লেখা পড়ায় মনোনিবেশ করতে পারে, সবদিক বিবেচনা করে তাঁর এই ইস্তফা পত্র তিনি তুলে দেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে।












1 thought on “‘এখনই শেষ হচ্ছে না আন্দোলন’, জানালেন CJP-র প্রধান অভিজিৎ দিপকে”