রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় উচ্ছ্বসিত SFI, ‘বিজয় মিছিল’-এর ডাক সৃজন ভট্টাচার্যের

Published on: July 25, 2026
---Advertisement---

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে ছাত্র আন্দোলনের বড় জয় বলে দাবি করল SFI। শনিবার, ২৫ জুলাই সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, দীর্ঘ আন্দোলন, প্রতিবাদ এবং জবাবদিহির দাবির ফলেই কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। (Dharmendra Pradhan Resignation)

‘দাবি পূরণ, তাই আজ বিজয়ের দিন’

প্রতিক্রিয়ায় সৃজন ভট্টাচার্য বলেন, NEET প্রশ্নপত্র ফাঁস, CBSE-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে দেশজুড়ে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিলেন। তাঁদের একটাই দাবি ছিল—এই ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তাঁর কথায়, সেই দাবিই আজ বাস্তবায়িত হয়েছে। তাই এই দিনটি দেশের ছাত্রসমাজের জন্য আনন্দের দিন। (Dharmendra Pradhan Resignation)

লাঠিচার্জেও থামেনি ছাত্রদের লড়াই’

SFI এ র সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, আন্দোলন দমাতে বিভিন্ন শহরে ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং প্রতিবাদের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা হয়েছে। কিন্তু দেশের ‘Gen-Z’ কোনও চাপের কাছে মাথা নত করেনি। বরং লাগাতার আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি আদায় করে নিয়েছে। (Dharmendra Pradhan Resignation)

‘প্রথম সারিতে ছিল SFI’

সৃজনের দাবি, আন্দোলনের প্রথম দিন থেকেই SFI সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে। নানা বাধা, চাপ ও প্ররোচনা সত্ত্বেও ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ থেকেছেন, প্রশ্ন তুলেছেন এবং শেষ পর্যন্ত BJP সরকারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছেন। আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেককে অভিনন্দন জানিয়ে তিনি ‘লাল সেলাম’ জানান। (Dharmendra Pradhan Resignation)

এবার বিজয় মিছিল, তারপর নতুন লড়াই’

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে আন্দোলনের প্রথম ধাপের সাফল্য বলে উল্লেখ করে সৃজন জানান, আজ, কাল ও পরশুর সমস্ত নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে ‘বিজয় সমাবেশ’ ও ‘বিজয় মিছিল’-এ রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি জানান,
আগামী দিনে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র ভূমিকা, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং জাতীয় শিক্ষানীতির বিভিন্ন ত্রুটি নিয়েও আন্দোলন চলবে। (Dharmendra Pradhan Resignation)

কেন বাড়ছিল প্রধানের পদত্যাগের চাপ?

গত কয়েক সপ্তাহ ধরে ‘NEET’-সহ একাধিক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা পরিচালনায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরীক্ষা বাতিল, অনিশ্চয়তা ও মানসিক চাপের জেরে অন্তত ২০ জন ছাত্রছাত্রীর মৃত্যুর অভিযোগ সামনে আসে বলে আন্দোলনকারীদের দাবি। একই সময়ে যুব সংগঠন Cockroach Janta Party (CJP)-র নেতৃত্বে দিল্লির জন্তর মন্তর-এ টানা এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চলে। বিরোধী দল এবং বিভিন্ন ছাত্র সংগঠন ধারাবাহিকভাবে শিক্ষামন্ত্রীর জবাবদিহি দাবি করে। সেই চাপের মুখেই শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন বলে রাজনৈতিক মহলের একাংশের মত। (Dharmendra Pradhan Resignation)

আরও পড়ুন :- ‘এখনই শেষ হচ্ছে না আন্দোলন’, জানালেন CJP-র প্রধান অভিজিৎ দিপকে


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now