রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঘি নাকি মাখন- কোনটি বেশি স্বাস্থ্যকর? রইল বিশেষজ্ঞদের পরামর্শ

Published on: July 25, 2026
Ghee vs Butter
---Advertisement---

রান্নায় ঘি ও মাখনের ব্যবহার আমরা প্রায় সকলেই করে থাকি। ভাত, রুটি, ডাল কিংবা সবজি এই সবকিছুর স্বাদ বাড়াতে বা হালকা ভাজাভুজিতে ঘি বা মাখন সবাই ব্যবহার করেন। কিন্তু জানেন কি স্বাস্থ্যগত দিক থেকে কোনটি বেশি উপকারী? বিশেষ করে নিয়মিত রান্নার ক্ষেত্রে ঘি নাকি মাখন—কোনটি বেছে নেওয়া উচিত?

Ghee vs Butter: রান্নার জন্য ঘি কি ভালো?

বিশেষজ্ঞদের মতে, ঘি হলো রান্নার জন্য অন্যতম নিরাপদ ফ্যাট। কারণ ঘি তৈরি করার সময় দুধের জলীয় অংশ, ল্যাকটোজ ও দুধের প্রোটিন আলাদা হয়ে যায়। ফলে এটি উচ্চ তাপমাত্রাতেও সহজে পুড়ে যায় না বা ক্ষতিকর যৌগ তৈরি করে না। এ ছাড়াও ঘি শরীরে ভিটামিন A, D, E ও K-এর মতো ফ্যাট-দ্রবণীয় ভিটামিন শোষণে সাহায্য করে। এই ভিটামিনগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের স্বাস্থ্য এবং ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ঘি খাওয়ার উপকারিতা

  • উচ্চ তাপমাত্রায় রান্নার জন্য নিরাপদ।
  • দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
  • হজমে সহায়তা করে।ঘি তে থাকা বিউটারিক অ্যাসিড পেটের সমস্যা কমাতে সাহায্য করতে পারে।
  • শরীরে প্রয়োজনীয় পুষ্টি শোষণে সাহায্য করে, যা ত্বকের স্বাস্থ্যের জন্যও উপকারী।

ঘি খাওয়ার ক্ষেত্রেও রয়েছে সতর্কতা

ঘি যতই উপকারী হোক, তা অতিরিক্ত খাওয়া ঠিক নয়। এতে ক্যালোরি বেশি থাকে। তাই পরিমিত পরিমাণে খাওয়াই বুদ্ধিমানের কাজ। পাশাপাশি যেই ঘি আপনি খাচ্ছেন তা খাঁটি এবং ভেজালমুক্ত হওয়াও জরুরি।

মাখন কি শরীরের জন্য ভালো?

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রান্নার জন্য মাখন ততটা উপযুক্ত নয়। কারণ মাখনের মধ্যে জল ও দুধের প্রোটিন থাকে। উচ্চ তাপে রান্না করলে এগুলি পুড়ে গিয়ে এমন কিছু যৌগ তৈরি হতে পারে, যা শরীরের জন্য সব সময় উপকারী হয় না।

মাখনের উপকারিতা

  • বাড়িতে তৈরি খাঁটি মাখন তুলনামূলকভাবে স্বাস্থ্যকর।
  • গরম রুটি বা পরোটার উপর অল্প পরিমাণে ব্যবহার করলে স্বাদ ও পুষ্টি বাড়ায়।
  • পরিমিত পরিমাণে খেলে শরীরের জন্য উপকারী হতে পারে।

মাখনের ক্ষেত্রেও রয়েছে সতর্কতা

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাজারে পাওয়া অনেক হলুদ মাখনে অতিরিক্ত লবণ, প্রিজারভেটিভ ও অন্যান্য উপাদান থাকতে পারে। এগুলি নিয়মিত খেলে হজমের সমস্যা, হার্টের সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

ভাত না রুটি, ওজন কমাতে রাতে কোনটি বেশি উপকারী?

মাখন নয় ঘি-র পাল্লা ভারী

বিশেষজ্ঞদের মতে, রান্নার জন্য ঘি সেরা পছন্দ। কারণ এটি উচ্চ তাপেও একই রকম থাকে এবং পুষ্টিগুণও বজায় রাখে। অন্যদিকে, বাড়িতে তৈরি সাদা মাখন রান্নার শেষে খাবারের উপর থেকে অল্প পরিমাণে ব্যবহার করা যেতে পারে। (Ghee vs Butter)

তবে স্বাস্থ্যকর রান্নার জন্য শুধু কী খাচ্ছেন তা নয়, কীভাবে রান্না করছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে খাঁটি ঘি ব্যবহার করলে তা রান্নার জন্য নিরাপদ ও উপকারী। তবে সুস্থ থাকতে পরিমিত খাদ্যাভ্যাসের পাশাপাশি সুষম খাবার ও নিয়মিত শরীরচর্চাও সমান জরুরি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment