রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

SBI ম্যানেজারকে চড়, CCTV-তে ধরা পড়া এই মহিলা কে? জানলে চমকে যাবেন

Kayalvizhi Viral Video
---Advertisement---

[ছবি:এক্স]

(Kayalvizhi Viral Video) কয়েক সেকেন্ডের একটি CCTV ফুটেজ। প্রথমে উত্তপ্ত বাকবিতন্ডা, তারপর বিদ্রুপ, আর তার পরেই আচমকা এক চড়! মুহূর্তের মধ্যেই ঘরের পরিবেশ বদলে যায়। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা। পরে জানা যায়, ওই মহিলার পরিচয়ই এই ঘটনাকে আরও চর্চার কেন্দ্রে নিয়ে এসেছে।

কী ঘটেছে?

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতনি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম কে আলাগিরির মেয়ে কায়ালভিঝির বিরুদ্ধে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র এক ব্রাঞ্চ ম্যানেজারকে চড় মারার অভিযোগ উঠেছে। (Kayalvizhi Viral Video) ঘটনাটি ঘটেছে গত ২০ জুলাই, চেন্নাইয়ের আদয়ার এলাকার SBI-র NRI শাখায়।

সামনে আসা CCTV ফুটেজে দেখা যায়, শাখা ব্যবস্থাপকের কক্ষে ঢুকে তাঁর সঙ্গে তীব্র বাগ্‌বিতন্ডায় জড়িয়ে পড়েন কায়ালভিঝি। অভিযোগ, তিনি ম্যানেজারের শারীরিক ভঙ্গি নকল করে তাঁকে বিদ্রুপ করেন। এরপর আচমকাই ম্যানেজারের গালে চড় মারেন। সেই সময় উপস্থিত এক ব্যক্তি কায়ালভিঝির হাত ধরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

Kayalvizhi Viral Video: কেন বাধল বিতর্ক?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবনের লিফট বিকল থাকা নিয়ে এই বচসার সূত্রপাত। অভিযোগ, যে ভবনে SBI-র ওই শাখা রয়েছে, সেটির মালিক কায়ালভিঝি। লিফটের সমস্যাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। (Kayalvizhi Viral Video)

SBI-র এক আধিকারিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ কায়ালভিঝির বিরুদ্ধে FIR দায়ের করেছে। তাঁর বিরুদ্ধে ব্রাঞ্চ ম্যানেজারে মারধর এবং ভয় দেখানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। শনিবার CCTV ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ঘটনাটি ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে। পুলিশ ঘটনার তদন্ত করেছে।

ধর্মেন্দ্র প্রধানের উত্তরসূরি কে? জানেন তাঁর শিক্ষাগত যোগ্যতা কী?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment