রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধর্মেন্দ্র প্রধানের উত্তরসূরি কে? জানেন তাঁর শিক্ষাগত যোগ্যতা কী?

Pralhad Joshi
---Advertisement---

[ছবি:এক্স]

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির প্রবীণ নেতা (Pralhad Joshi) প্রহ্লাদ জোশীকে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পাঁচবারের সাংসদ এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলানো এই নেতার শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক সফর ঘিরেই এখন কৌতূহল তৈরি হয়েছে।

Pralhad Joshi: শিক্ষামন্ত্রকের নতুন মুখ প্রহ্লাদ জোশী

বিজেপি নেতা প্রহ্লাদ জোশী বর্তমানে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এবার তাঁর কাঁধে উঠল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও। ফলে স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা, জাতীয় স্তরের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং শিক্ষা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির দেখভালের দায়িত্বও এখন তাঁর ওপর।

Pralhad Joshi: কতদূর পড়াশোনা করেছেন প্রহ্লাদ জোশী?

প্রহ্লাদ জোশী কর্নাটকের হুবলির কে.এস. আর্টস কলেজ এবং ধারওয়াড়ের কর্নাটক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি স্নাতক স্তরে ব্যাচেলর অব আর্টস (বি.এ.) ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনের পর থেকেই কর্নাটকে তাঁর রাজনৈতিক সক্রিয়তা শুরু হয়।

পাঁচবারের সাংসদ, দীর্ঘ রাজনৈতিক সফর

২০০৪ সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন (Pralhad Joshi) প্রহ্লাদ জোশী। এরপর ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালেও জয়ী হয়ে টানা পাঁচবার লোকসভার সদস্য হয়েছেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি বিজেপির ধারওয়াড় জেলা সাধারণ সম্পাদক ছিলেন। পরে জেলা সভাপতি এবং ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত কর্নাটক বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি কর্নাটক বিজেপির রাজ্য সভাপতি হন।

Pralhad Joshi: কেন্দ্রীয় মন্ত্রিসভা ও সংসদীয় অভিজ্ঞতা

২০১৯ সালে তিনি প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পান। তখন সংসদ বিষয়ক, কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্ব পান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর তাঁকে ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়।

সংসদে তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, রেল, পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি এবং রাসায়নিক ও সার সংক্রান্ত স্থায়ী কমিটিতে কাজ করেছেন। এছাড়া জেনারেল পারপাস কমিটি, এথিক্স কমিটি, প্রিভিলেজেস কমিটি ও বিজনেস অ্যাডভাইজরি কমিটির সদস্যও ছিলেন। ১৬তম লোকসভায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এবার সেই অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হল দেশের শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব।

প্রধানের ইস্তফা নিয়ে মুখ খুললেন অমিত শাহ, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment