[ছবি:এক্স]
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, বিজেপির কাছে কোনও পদ নয়, দেশের যুবসমাজ ও ছাত্রছাত্রীদের স্বার্থই সর্বাগ্রে। একই সঙ্গে তিনি প্রশ্নপত্র ফাঁস রুখতে মোদি সরকারের কঠোর পদক্ষেপেরও প্রশংসা করেছেন।
Amit Shah: অমিত শাহের বার্তা
এক্স (X)-এ করা পোস্টে অমিত শাহ লেখেন, “বিজেপি কর্মীদের কাছে দেশ, যুবসমাজ এবং ছাত্রছাত্রীরা যে কোনও পদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সেই আদর্শেরই প্রতিফলন।” তিনি জানান, NEET পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে কেন্দ্র। (Amit Shah) তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া পদক্ষেপ পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনবে।
भाजपा के कार्यकर्ताओं के लिए पद से कहीं अधिक महत्वपूर्ण देश, हमारी युवा पीढ़ी और विद्यार्थी हैं। आज केंद्रीय शिक्षा मंत्री श्री @dpradhanbjp जी का अपने पद से इस्तीफा इसी को दर्शाता है।
— Amit Shah (@AmitShah) July 25, 2026
मोदी सरकार देश के युवाओं की भावनाओं का सम्मान करती है और पेपर लीक के विरुद्ध आवश्यक सुधारों के… https://t.co/p12wLKGUkm
Amit Shah: প্রধানের কাজের প্রশংসা
শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের কাজেরও ভূয়সী প্রশংসা করেন (Amit Shah) শাহ। তাঁর বক্তব্য, জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-এর কার্যকর বাস্তবায়ন, PM SHRI Schools-এর সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই কাজগুলি উন্নত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।
"Youth and students far more important than any position": Amit Shah on Dharmendra Pradhan's resignation
— ANI Digital (@ani_digital) July 25, 2026
Read @ANI Story | https://t.co/mKmNg3oAY6#AmitShah #DharmendraPradhan #Youth #Education pic.twitter.com/OjprKzA96S
শুভেন্দু অধিকারীর আবেগঘন প্রতিক্রিয়া
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এক্স-এ আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় তাঁর “হৃদয় ভারাক্রান্ত”। তাঁর মতে, জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর মাধ্যমে প্রধান এমন একটি শিক্ষাব্যবস্থার ভিত্তি গড়ে দিয়েছেন, যা মৌলিক শিক্ষাকে শক্তিশালী করার পাশাপাশি বহুমুখী শিক্ষা ও আধুনিক দক্ষতায় ভারতীয় যুবসমাজকে বিশ্বমানের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে। তিনি বলেন, প্রধানের লক্ষ্য শুধু শিক্ষা নয়, ভারতের মূল্যবোধে বিশ্বাসী বিশ্বমানের নাগরিক তৈরি করা।
As Shri @dpradhanbjp Ji submitted his resignation as the Union Minister of Education today, my heart is heavy. Public life often demands difficult decisions, but the contributions he has made towards nation-building will endure for generations.
— Suvendu Adhikari (@SuvenduWB) July 25, 2026
His tenure was defined by…
কেন ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান?
NEET প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলনের আবহে শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে এবং পরীক্ষা সংক্রান্ত আন্দোলন যাতে কোনও “দেশবিরোধী শক্তি” রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
অসমে বন্যায় মৃত ৬৬; জলবন্দি ৬.৫৪ লক্ষ মানুষ











1 thought on “প্রধানের ইস্তফা নিয়ে মুখ খুললেন অমিত শাহ, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?”