রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সিয়াটলে খাদ্য উৎসবে গুলিকাণ্ডে গ্রেফতার ১৫ বছরের কিশোর ; নিহত ৩

Published on: July 28, 2026
---Advertisement---

আমেরিকার সিয়াটলে, ‘বাইট অব সিয়াটল’ (Bite of Seattle) ফুড ফেস্টিভ্যালে গুলিকাণ্ডের তদন্তে সাফল্য পুলিশ। ঘটনায় ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সিয়াটলের মেয়র কেটি উইলসন সোমবার সাংবাদিক বৈঠকে জানান, অভিযুক্তকে কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন ভঙ্গ এবং ফার্স্ট-ডিগ্রি অ্যাসল্টের অভিযোগে তদন্ত চলছে। সোমবারই তাকে আদালতে তোলা হওয়ার কথা। এদিকে নতুন করে জানা গিয়েছে, এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪ জন। (Seattle Festival Shooting)

উৎসব চলাকালীন আচমকা গুলিবর্ষণ

স্থানীয় সময় ২৬ জুলাই, রবিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ সিয়াটল সেন্টারে চলছিল শহরের অন্যতম বড় বার্ষিক খাদ্য উৎসব বাইট অব সিয়াটল। তিন দিনের এই উৎসবের শেষ দিকে আচমকাই পরপর গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে উৎসব প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত এলাকা খালি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং তদন্ত শুরু করে। (Seattle Festival Shooting)

খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা আমেরিকার সিয়াটলে; নিহত ২, আহত ৫

শিশুসহ একাধিক আহত, হাসপাতালে ভর্তি চার

হারবারভিউ মেডিক্যাল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে ভর্তি চারজনের মধ্যে রয়েছে একটি শিশু, ২৩ বছরের এক যুবক এবং দুই প্রাপ্তবয়স্ক মহিলা। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। প্রথমদিকে প্রশাসন জানিয়েছিল, ঘটনায় ২ জনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছেন। পরে তদন্তে মৃতের সংখ্যা বেড়ে ৩ বলে নিশ্চিত করা হয়। (Seattle Festival Shooting)

প্রত্যক্ষদর্শীদের চোখে আতঙ্কের সেই মুহূর্ত

প্রত্যক্ষদর্শী এস্তান ওয়াকোনাবো জানান, তিনি ও তাঁর বান্ধবী একটি ফটো বুথের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মানুষ দৌড়াতে শুরু করলে চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই মাটিতে পড়ে যান, এমনকি একটি বেবি স্ট্রলারও উল্টে যায়। পরে তিনি ফিরে এসে কয়েকজন আহতকে মাটিতে পড়ে থাকতে দেখেন। উপস্থিত অনেকেই সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেছেন। (Seattle Festival Shooting)

জনপ্রিয় উৎসবে রক্তাক্ত হামলা

১৯৮২ সালে শুরু হওয়া বাইট অব সিয়াটল আমেরিকার অন্যতম বড় খাদ্য উৎসব। আয়োজকদের দাবি, প্রতি বছর প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ এই তিন দিনের অনুষ্ঠানে যোগ দেন। কয়েক দিন আগেই অ্যারিজোনার টাকসনেও গণগুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই সিয়াটলের এই হামলা ফের আমেরিকায় বন্দুক হিংসা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিল। (Seattle Festival Shooting)

আরও পড়ুন :- ট্রাম্প কি সত্যিই লিমোজিনে উঠতে গিয়ে পড়ে গেলেন? ভাইরাল ভিডিয়োয় তুমুল বিতর্ক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “সিয়াটলে খাদ্য উৎসবে গুলিকাণ্ডে গ্রেফতার ১৫ বছরের কিশোর ; নিহত ৩”

Leave a Comment