[ছবি:এক্স]
(Seattle Food Festival Shooting) আমেরিকার সিয়াটলে জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ (Bite of Seattle) ফুড ফেস্টিভ্যালে হঠাৎ গুলির শব্দে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। রবিবার সন্ধ্যায় সিয়াটল সেন্টারে আচমকা বন্দুকবাজের হামলায় মৃত্যু হল অন্তত ২ জনের। আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ দ্রুত পুরো এলাকা খালি করে তদন্ত শুরু করেছে। আহতদের মধ্যে একটি শিশু (টডলার) রয়েছে।
ফুড ফেস্টিভ্যালে আচমকা গুলিবর্ষণ
স্থানীয় সময় রবিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ সিয়াটল সেন্টারে চলছিল শহরের অন্যতম জনপ্রিয় বার্ষিক খাদ্য উৎসব বাইট অব সিয়াটল। (Seattle Food Festival Shooting) সেই সময় আচমকাই গুলির শব্দ শোনা যায়। সিয়াটল পুলিশ জানায়, গুলিবর্ষণের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং পাঁচ জন আহত হয়েছেন। ঘটনার পরই সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয় এবং দ্রুত উৎসবস্থল খালি করা হয়।
Video: Shots heard, people fleeing at Seattle Center in Washington state. Reports of multiple victims.
— AZ Intel (@AZ_Intel_) July 27, 2026
Livestream: Hawaiian Honey Cones. pic.twitter.com/YGv30969z2
আহতদের মধ্যে শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক
হারবারভিউ মেডিক্যাল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে একটি টডলার, ২৩ বছরের এক যুবক এবং দুই প্রাপ্তবয়স্ক মহিলা। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
🇺🇸 BREAKING — Two people were killed and five injured in a shooting at Seattle Center on Sunday evening, during the Bite of Seattle food festival — one of the city's largest events, held a block from the Space Needle.
— 🔥🗞The Informant (@theinformant_x) July 27, 2026
Per the Seattle Fire Department: paramedics attempted… pic.twitter.com/ymULmzEglU
প্রাণ বাঁচাতে ছোটাছুটি, মাটিতে পড়ে যায় বেবি স্ট্রলারও
(Seattle Food Festival Shooting) প্রত্যক্ষদর্শী এস্তান ওয়াকোনাবো জানান, তিনি ও তাঁর বান্ধবী একটি ফটো বুথের লাইনে দাঁড়িয়ে ছিলেন। আচমকা পিছন থেকে ধাক্কা লাগতেই দেখেন শত শত মানুষ প্রাণ বাঁচাতে দৌড়চ্ছেন। তাঁর কথায়, “মানুষ লুকোচ্ছিল, একে অপরকে ধাক্কা দিচ্ছিল, অনেকে মাটিতে পড়ে যাচ্ছিল। এমনকি বেবি স্ট্রলারও উল্টে পড়ে যায়। এরপরই পরপর গুলির শব্দ শুনে বুঝতে পারি, বন্দুকবাজ হামলা চালিয়েছে।” নিরাপদে বান্ধবীকে সরিয়ে নিয়ে যাওয়ার পর তিনি ফিরে এসে মাটিতে একাধিক আহতকে পড়ে থাকতে দেখেন। এছাড়াও প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা পরপর সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন। এরপর প্রাণ বাঁচাতে চারদিকে ছোটাছুটি শুরু হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ, অ্যাম্বুল্যান্স ও অন্যান্য জরুরি পরিষেবা।
Multiple people have been shot at Seattle Center during the Bite of Seattle food festival near the Space Needle. A large police and emergency response is on scene, the area is being evacuated, and authorities are asking the public to avoid the area. Investigation is ongoing…
— The Daily Buzz (@Cookwithusss) July 27, 2026
আরও পড়ুন :- থামল আমেরিকা-ইরান, সৌদি তেল সংশোধনাগারে হুথি হামলা, ফের অশান্ত পশ্চিম এশিয়া
Seattle Food Festival Shooting: এখনও ধোঁয়াশায় হামলার কারণ
পুলিশ এখনও পর্যন্ত হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে কি না বা হামলার উদ্দেশ্য কী, সে বিষয়ে কিছু জানায়নি। তদন্তকারীরা ঘটনাস্থলের CCTV ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখছেন। উল্লেখ্য, সিয়াটল সেন্টার শহরের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র, যেখানে ক্লাইমেট প্লেজ অ্যারিনা এবং বিশ্বখ্যাত স্পেস নিডল অবস্থিত।
Seattle Food Festival Shooting: তিন দিনে সাড়ে তিন লক্ষ দর্শনার্থীর উৎসব
১৯৮২ সালে শুরু হওয়া বাইট অব সিয়াটল শহরের অন্যতম বড় খাদ্য উৎসব। আয়োজকদের দাবি, তিন দিনের এই উৎসবে প্রতি বছর প্রায় ৩ লক্ষ ৫০ হাজার মানুষ অংশ নেন। খাবার, পানীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জনপ্রিয় এই উৎসব এবার রক্তাক্ত বন্দুক হামলার ঘটনায় স্তব্ধ হয়ে গেল।
এর আগেও অ্যারিজোনায় গণগুলিবর্ষণ
উল্লেখ্য, এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই, ১৯ জুলাই অ্যারিজোনার টাকসনে আরেকটি গণগুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন-সহ মোট ১০ জন আহত হন। গভীর রাতে ডাউনটাউন এলাকায় টহলরত পুলিশ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছয়। এক সন্দেহভাজন পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তিনি আহত হন এবং পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। টাকসনের মেয়র রেজিনা রোমেরো ঘটনাটিকে “অর্থহীন ও ভয়াবহ বন্দুক হিংসা” বলে মন্তব্য করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই (Seattle Food Festival Shooting) সিয়াটলের এই হামলা ফের আমেরিকায় বন্দুক হিংসা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিল।
আরও পড়ুন :- ট্রাম্প কি সত্যিই লিমোজিনে উঠতে গিয়ে পড়ে গেলেন? ভাইরাল ভিডিয়োয় তুমুল বিতর্ক













1 thought on “খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা আমেরিকার সিয়াটলে; নিহত ২, আহত ৫”