রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

থামল আমেরিকা-ইরান, সৌদি তেল সংশোধনাগারে হুথি হামলা, ফের অশান্ত পশ্চিম এশিয়া

Published on: July 26, 2026
US Iran War
---Advertisement---

পশ্চিম এশিয়ায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতে সাময়িক বিরতির ইঙ্গিত মিললেও যুদ্ধের আশঙ্কা এখনও কাটেনি। টানা প্রায় ১৩ দিন ইরানের ওপর হামলা চালানোর পর আপাতত আকাশ পথে হামলা থেকে বিরত থাকার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে একই সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে তেহরান। আর এই সমস্ত ঘটনার পরই আমেরিকা ও ইরানের সংঘাত আবার নতুন মন নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

US Iran War: সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা

যুদ্ধের নতুন কেন্দ্র হয়ে উঠছে ইয়েমেন। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের অ্যারামকোর জিজান ও ইয়ানবু অঞ্চলের তেল স্থাপনায় হামলা করেছে। যাচাই করা একটি ভিডিয়োতে জিজান শোধনাগারের দিক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। যদিও অ্যারামকো এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। একইদিনে ইয়ানবুর দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদিতে প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করেছে বলে জানা গিয়েছে।

ইয়েমেনে ফের বাড়ছে সংঘাত

ওই হামলার পালটা জবাবে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারও মারিব ও আল-জাওফে হুথিদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে। দুই পক্ষই সীমান্ত এলাকায় সেনা বাড়াচ্ছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটাই শান্ত থাকলেও, চলতি মাসে সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে। হুথিরা ইতিমধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে এবং আরও তেল স্থাপনায় হামলার হুমকিও দিয়েছে।

গত এক সপ্তাহে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণাও করেছে। হুথি নেতা আবদুল মালিক আল-হুথি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরবের সমস্ত তেল স্থাপনাই তাদের হামলা হতে পারে। ইতিমধ্যেই বৃহস্পতিবার লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারেও হামলা চালানো হয়েছে।

অসমে বন্যায় মৃত ৬৬; জলবন্দি ৬.৫৪ লক্ষ মানুষ

কাস্পিয়ান সাগরেও নতুন উত্তেজনা

এদিকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কাস্পিয়ান সাগরেও। ইরানের পররাষ্ট্র মন্ত্রক অভিযোগ করেছে, ইউক্রেনের হামলায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিকের মৃত্যু হয় এবং আরেকজন আহত হন। এই ঘটনায় তেহরান ইউক্রেনকে কটাক্ষ করে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। যদিও ইউক্রেন সরাসরি ইরানের জাহাজে হামলার কথা স্বীকার করেনি। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুধু একটি হামলার সাফল্যের কথা জানিয়েছেন। তবে সে হামলা ইরানের ওপর কি না তা স্পষ্ট করেননি। (US Iran War)

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি হামলা থামলেও পশ্চিম এশিয়ার সংঘাত যে নতুন করে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে, সাম্প্রতিক ঘটনাগুলি সেই আশঙ্কাকেই আরও জোরালো করে তুলছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment