রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

Published on: July 28, 2026
---Advertisement---

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশার উপর দিয়ে ছত্রিশগড়ের দিকে এগোচ্ছে। বর্তমানে এর অবস্থান উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্রিশগড় সংলগ্ন এলাকায়। স্থলভাগে প্রবেশ করার পর এটি ধীরে ধীরে দুর্বল হবে। (Weather Update)

উপকূলে ঝোড়ো হাওয়া, সমুদ্রে নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাবে সমুদ্র এবং উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। উপকূল এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। (Weather Update)

দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?

মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও বজ্রসহ বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather Update)

বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়-বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বড় ধরনের কোনও সতর্কতা নেই। যদিও স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার—এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ায় বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। (Weather Update)

আরও পড়ুন :- রাজ্যজুড়ে ৫০০ রেল ওভারব্রিজ তৈরির পরিকল্পনা, শিলিগুড়ির নতুন ফ্লাইওভার উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment