অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্তাসের বিশেষ বিমান টানা ২৪ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়ে নতুন নজির তৈরি করল। এয়ারবাস (Air Bus) A350-1000ULR বিমানটি মেলবোর্ন থেকে ফ্রান্সের টুলুজ পর্যন্ত ২৩,০৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। পুরো যাত্রায় সময় লেগেছে প্রায় ২৪ ঘণ্টা ২৩-২৪ মিনিট। কান্তাসের ‘প্রজেক্ট সানরাইস ’-এর জন্য এই উড়ানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।(Qantas 24-Hour Flight)
ভাঙল ২০০৫ সালের রেকর্ড
২৭ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ২৭ মিনিটে মেলবোর্ন থেকে বিমানটি রওনা দেয়। ২৮ জুলাই সকাল ৯টা ৫২ মিনিট নাগাদ ফ্রান্সের টুলুজে এয়ারবাস (Airbus)-এর সদর দফতরে পৌঁছয়। এর আগে ২০০৫ সালে হং কং থেকে লন্ডন যাওয়ার সময় 777-200LR টানা ২২ ঘণ্টা ৪২ মিনিট উড়ে রেকর্ড করেছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিল কান্তাসের বিমান। (Qantas 24-Hour Flight)
অবতরণের আগে বিমানটি একবার ফের আকাশে উঠে ঘুরে আসে। এই উড়ান Flightradar24-এ সরাসরি অনুসরণ করেন ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ। মোট ৩৬ লক্ষেরও বেশি মানুষ বিমানটির যাত্রাপথ দেখেছেন। প্ল্যাটফর্মটির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক অনুসরণ করা উড়ান। প্রথম স্থানে রয়েছে কুইন এলিজাব্যথ II-এর কফিন বহনকারী বিমান। (Qantas 24-Hour Flight)
বিমানে ছিলেন ১২ জন
এই বিশেষ বিমানটিতে অতিরিক্ত ২০,০০০ লিটার জ্বালানি রাখার ব্যবস্থা রয়েছে। পরীক্ষামূলক উড়ানে ছিলেন মোট ১২ জন। তাঁদের মধ্যে এয়ারবাস (Airbus)-এর ৮ জন পরীক্ষাকর্মী, কান্তাসের ২ জন পাইলট এবং এয়ারবাস Airbus-এর ২ জন ইঞ্জিনিয়ার ছিলেন। দীর্ঘ সময়ের উড়ানে জ্বালানি ব্যবস্থা, কেবিনের শব্দ, বাতাস চলাচল-সহ বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়। (Qantas 24-Hour Flight)
২০২৭-এ শুরু হতে পারে সরাসরি উড়ান
কান্তাসের ‘প্রজেক্ট সানরইস ’-এর লক্ষ্য হল সিডিনি থেকে লন্ডন এবং নিউ ইয়র্কে সরাসরি বিমান পরিষেবা চালু করা। এই জন্য ১২টি A350-1000ULR বিমান কিনেছে সংস্থাটি। প্রতিটি বিমানে থাকবে ২৩৮টি আসন। প্রথম বিমানটি ২০২৭ সালের এপ্রিলে হাতে আসার কথা। অক্টোবর ২০২৭ থেকে সিডনি-লন্ডন দৈনিক সরাসরি পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে। আবহাওয়ার উপর নির্ভর করে এই উড়ানে সময় লাগতে পারে ১৯ থেকে ২১ ঘণ্টা।
প্রায় ১০ বছর ধরে এই প্রকল্প নিয়ে কাজ করছে কান্তাস। পরিষেবা চালু হলে ঐতিহাসিক ‘Kangaroo Route’-এর দীর্ঘ যাত্রার বদলে একবারেই সিডনি থেকে লন্ডন বা নিউ ইয়র্ক পৌঁছনো সম্ভব হবে। তবে বর্তমানে বিশ্বের দীর্ঘতম নির্ধারিত একটানা যাত্রীবাহী উড়ান হল সিঙ্গাপুর এয়ারলাইন্স (Singapore Airliness)-এর সিঙ্গাপুর-নিউ ইয়র্ক পরিষেবা। প্রায় ১৫,৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে ওই বিমানের সময় লাগে ১৮ ঘণ্টার কিছু বেশি। (Qantas 24-Hour Flight)
আরও পড়ুন :- সিয়াটলে খাদ্য উৎসবে গুলিকাণ্ডে গ্রেফতার ১৫ বছরের কিশোর ; নিহত ৩













1 thought on “২৪ ঘণ্টারও বেশি আকাশে! রেকর্ড গড়ল কান্তাসের বিশেষ বিমান”