রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘পাকিস্তানি কাশ্মীর’ নয়, PoK নিয়ে NYT-কে কড়া জবাব ভারতের

PoK
---Advertisement---

‘পাকিস্তানি কাশ্মীর’ (Pakistani Kashmir) বলে কোনও অঞ্চল নেই, রয়েছে শুধুই ‘পাক অধিকৃত কাশ্মীর’ (Pakistan-occupied Kashmir বা PoK)। আমেরিকান সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস (NYT)-এর একটি প্রতিবেদনে ব্যবহৃত শব্দবন্ধ ঘিরে তীব্র আপত্তি জানাল ভারত। একইসঙ্গে নয়াদিল্লি ফের স্পষ্ট করে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ।

PoK: NYT-র শব্দচয়ন নিয়ে আপত্তি

সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে PoK-কে ‘Pakistani Kashmir’ বলে উল্লেখ করা হয়। এর পরেই আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক্স (X)-এ পোস্ট করে জানায়, এই বর্ণনা ‘ভুল ও বিভ্রান্তিকর’। দূতাবাসের স্পষ্ট বক্তব্য, ‘There is no Pakistani Kashmir, only Pakistan-occupied Kashmir.’

জম্মু-কাশ্মীর ও লাদাখ নিয়ে ভারতের অবস্থান

ভারতীয় দূতাবাস আরও জানায়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অতীতেও ভারতের অংশ ছিল, এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, তারা ভারতের এই ভূখণ্ডের একটি অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে এবং সেখানে বসবাসকারী মানুষের বিরুদ্ধে হিংসার পথ বেছে নিচ্ছে।

কোন প্রতিবেদনের পর শুরু বিতর্ক?

NYT-র প্রতিবেদনে (PoK) পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মিরপুরে অশান্তি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC)-র সংঘর্ষ এবং স্থানীয় নির্বাচনের পরিস্থিতির কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, সংঘর্ষে গুলি লেগে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান (HRCP) নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বলেও উল্লেখ করা হয়।

নির্বাচনে প্রভাব, ভারতের পুনরায় বার্তা

প্রতিবেদন অনুযায়ী, টানা অশান্তির জেরে একাধিক প্রাণহানি ঘটেছে এবং নির্বাচনী প্রক্রিয়াও প্রভাবিত হয়েছে। JAAC দাবি করেছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে তাদের কয়েকজন সদস্য নিহত হয়েছেন, যদিও সেই দাবির স্বাধীন বা সরকারি কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। এই আবহেই ভারত ফের জানিয়ে দিয়েছে, সমগ্র জম্মু-কাশ্মীর ও লাদাখের ওপর ভারতের সার্বভৌম অধিকার অটুট এবং PoK-ও ভারতের অবিচ্ছেদ্য অংশ।

২৪ ঘণ্টারও বেশি আকাশে! রেকর্ড গড়ল কান্তাসের বিশেষ বিমান


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “‘পাকিস্তানি কাশ্মীর’ নয়, PoK নিয়ে NYT-কে কড়া জবাব ভারতের”

  1. Thank you a lot for sharing this with all folks you really recognise what you’re talking approximately! Bookmarked. Please also seek advice from my web site =). We can have a link trade arrangement among us!

    Reply

Leave a Comment