রান্নাঘরের একটি পরিচিত উপাদান রসুন। তবে শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, বহু বছর ধরেই এটি প্রাকৃতিক ওষুধ হিসেবেও ব্যবহার হয়ে আসছে। অনেকেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করেন। প্রচলিত ধারণা, এতে শরীরের নানান উপকার হয়। তবে এর যেমন একাধিক স্বাস্থ্যগুণ রয়েছে, তেমনই কিছু মানুষের ক্ষেত্রে এটি সমস্যাও তৈরি করতে পারে। তাই উপকারের পাশাপাশি সতর্কতার দিকটিও জানা জরুরি। জেনে নিন রসুনের উপকারিতা কী কী, কারাই বা খেতে পারবেন?
Health Tips: কাঁচা রসুনের উপকারিতা
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
রসুন চিবিয়ে বা থেঁতো করে খেলে তা থেকে অ্যালিসিন নামে একটি উপকারী যৌগ তৈরি হয়। এই উপাদান ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। নিয়মিত পরিমিত পরিমাণে কাঁচা রসুন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। ফলে সর্দি-কাশি বা সাধারণ সংক্রমণের ঝুঁকিও কিছুটা কমতে পারে।
২. হার্ট ভালো রাখতে উপকারী
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, কাঁচা রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক। পাশাপাশি এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এবং রক্তনালির প্রদাহ কমাতেও সাহায্য করে। তাই হৃদ্রোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রেও রসুনের ভূমিকা রয়েছে।
৩. হজমে সাহায্য করতে পারে
খালি পেটে কাঁচা রসুন খেলে হজমের জন্য প্রয়োজনীয় কিছু এনজাইম সক্রিয় হতে পারে। এতে খাবার হজম সহজ হয় এবং অনেকের ক্ষেত্রে গ্যাস, পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে। এছাড়া রসুনের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ অন্ত্রের ক্ষতিকর জীবাণুর ভারসাম্য নিয়ন্ত্রণেও সাহায্য করে। (Health Tips)
৪. লিভারের স্বাভাবিক কাজেও সহায়ক
রসুন লিভারের কিছু গুরুত্বপূর্ণ এনজাইম সক্রিয় করতে সাহায্য করে, যা শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়াকে সহজ করে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট লিভারের কোষকে ক্ষতির হাত থেকেও কিছুটা রক্ষা করতে পারে।
পুজোর আগেই ওজন কমাতে চান? কী উপায়ে হবে মুশকিল আসান?
কীভাবে খেলে বেশি উপকার?
বিশেষজ্ঞদের মতে, কাঁচা রসুন রান্না করা রসুনের তুলনায় বেশি উপকারী উপাদান ধরে রাখে। একটি বা দুটি রসুনের কোয়া থেঁতো বা কুচি করে প্রায় ১০ মিনিট রেখে তারপর খেলে অ্যালিসিন ভালোভাবে তৈরি হয়। তবে পরিমাণ যেন অতিরিক্ত না হয়, সেদিকেও নজর রাখা জরুরি।
কাদের জন্য রয়েছে সতর্কবার্তা?
কাঁচা রসুনের অনেক উপকারিতা থাকলেও এটি সবার জন্য উপযুক্ত নয়। খালি পেটে রসুন খেলে অনেকের অম্বল, বুকজ্বালা, বমিভাব, গ্যাস্ট্রিক বা পেটে জ্বালাপোড়া হতে পারে। যাঁদের গ্যাস্ট্রাইটিস, আলসার বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাঁদের বিশেষ সতর্ক থাকা উচিত।
এছাড়া রসুনের মধ্যে রক্ত কিছুটা পাতলা করার প্রবণতা রয়েছে। তাই যাদের আগে অস্ত্রোপচারের ইতিহাস রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত কাঁচা রসুন খাওয়া উচিত নয়। (Health Tips)
এছাড়াও যদি আগে থেকেই কোনও শারীরিক সমস্যা থাকে বা নিয়মিত কিছু ওষুধ সেবন করতে হয়, তাহলে কাঁচা রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।













1 thought on “খালি পেটে দু’কোয়া কাঁচা রসুনেই রোগমুক্তি? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ”