রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাসের শুরুতেই সুখবর, এক ধাক্কায় ২০০ টাকারও বেশি কমলো গ্যাসের দাম

Published on: August 1, 2026
LPG Price Decrease
---Advertisement---

মাসের প্রথম দিনেই সুখবর। রেস্তরাঁ, হোটেল, ক্যাটারিং এবং অন্যান্য ব্যবসায়ীরা স্বস্তিতে। কারণ ১ আগস্ট থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০০ টাকারও বেশি কমিয়ে দিল কেন্দ্র। গত বৃহস্পতিবার এই মূল্যহ্রাসের ঘোষণা করা হলেও, নতুন দাম কার্যকর হয়েছে শনিবার, ১ আগস্ট থেকে। দাম কমায় খুশি ব্যবসায়ীরা।

LPG Price Decrease: কোথায় কত দাঁড়ালো দাম?

শনিবার কলকাতায় দাম কমেছে ২০৯ টাকা। অন্যদিকে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ২০২ টাকা। সংশোধিত মূল্য অনুযায়ী, এখন দিল্লিতে একটি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৭২৮ টাকা। কলকাতায় একই সিলিন্ডারের দাম হয়েছে ২,৮৭২.৫০ টাকা। উল্লেখ্য, গত কয়েক মাসে টানা দাম বাড়ার পর এটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দ্বিতীয়বারের মতো কমলো। এর আগে জুলাই মাসেও একবার দাম কমানো হয়েছিল।

তবে সাধারণ গৃহস্থদের জন্য আপাতত কোনও সুখবর নেই। কারণ, বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। আগের দামই এখনও বহাল থাকছে।

যুদ্ধের আঁচ কমতেই, কমলো গ্যাসের দামও

বিগত কয়েক মাস ধরে পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বজুড়ে এলপিজির সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই কারণেই গত কয়েক মাসে বাণিজ্যিক ও গৃহস্থালির রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।এই মূল্যহ্রাসের ফলে রেস্তরাঁ, হোটেল ও ক্যাটারিং ব্যবসার খরচ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। কাঁচামাল ও জ্বালানির ব্যয় কমলে ভবিষ্যতে খাবারের দামেও তার প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে। (LPG Price Decrease)

কমছে সিলিন্ডারের ওজন, ব্যবসাকে সহজ করতে বিশেষ উদ্যোগ, বিষয়টা কী?

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষিতে দেশের জ্বালানি পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই বাণিজ্যিক এলপিজির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও দেশে এলপিজি, পেট্রল বা ডিজেলের সরবরাহে কোনও ঘাটতি নেই। জ্বালানির মজুত ও সরবরাহ পরিস্থিতির উপর সরকার নিয়মিত নজর রাখছে, তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment