[ছবি:এক্স]
ফের জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। (Kulgam Terror Attack) দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কেল্লাম (কিলাম) এলাকার একটি ইটভাটায় কর্মরত ছত্তিশগড়ের দুই ভিনরাজ্যের শ্রমিককে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। শুক্রবার সন্ধ্যার পর ঘটে যাওয়া এই হামলায় প্রথমে এক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর শ্রমিককে অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে শ্রীনগরের SKIMS হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। (Kulgam Terror Attack) এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)।
Kulgam Terror Attack: কীভাবে ঘটল হামলা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর কেল্লাম এলাকার ইটভাটায় কর্মরত দুই ভিনরাজ্যের শ্রমিককে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। নিহতদের নাম দীপক রাত্রে ও ভূপিন্দর। দু’জনেই ছত্তিশগড়ের বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলেই দীপকের মৃত্যু হয়। গুরুতর জখম ভূপিন্দরকে প্রথমে GMC অনন্তনাগ এবং পরে SKIMS, সৌরায় স্থানান্তর করা হলেও শেষরক্ষা হয়নি।
বড়সড় তল্লাশি অভিযান
(Kulgam Terror Attack) ঘটনার পরই জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা DGP নলিন প্রভাতের সঙ্গে কথা বলে সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তাঁর বার্তা, এই হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
I spoke with the DGP, Shri Nalin Prabhat and top security officials following the brutal terrorist attack in Kulgam in which a labourer from Chhattisgarh was killed. I strongly condemn this cowardly act. I have directed our security forces to step up their operations and…
— Manoj Sinha (@manojsinha_) July 31, 2026
ওমর আবদুল্লার ক্ষোভ, ক্ষতিপূরণ ঘোষণা
(Kulgam Terror Attack) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত দুই শ্রমিকের পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এর পাশাপাশি জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রত্যেক পরিবারকে ৬ লক্ষ টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলে নিন্দার ঝড়
“Locals are being punished with heavy security deployment, yet there are still lapses in security.
— News Arena India (@NewsArenaIndia) August 1, 2026
Its a security failure and proper investigation is necessary as such incidents should not occur when we are on alert due to Yatra.”
– PDP Chief Mehbooba Mufti on Kulgam terror… pic.twitter.com/q0HN8fr9u1
PDP প্রধান মেহবুবা মুফতি এই হামলাকে ‘অমানবিক’ বলে কড়া ভাষায় নিন্দা করেছেন। আপনা পার্টির সভাপতি আলতাফ বুখারি এবং পিপলস কনফারেন্সও নিরীহ শ্রমিকদের উপর হামলার (Kulgam Terror Attack) ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, ২২ জুলাই অনন্তনাগে এক পুলিশ আধিকারিক নিহত হওয়ার পর কাশ্মীরে এটি দ্বিতীয় লক্ষ্যভিত্তিক জঙ্গি হামলা।
ব্রড পিকে ভয়াবহ তুষারধস, নির্মল ‘নিমস’ পুরজা সহ নিখোঁজ ১০ আন্তর্জাতিক পর্বতারোহী










1 thought on “জঙ্গিদের নিশানায় ভিনরাজ্যের শ্রমিক, কুলগামে নিহত ২; ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা ওমরের”