[ছবি:এক্স]
(Jebel Ali Explosions) সংযুক্ত আরব আমিরশাহির (UAE) দুবাইয়ের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জেবেল আলি শিল্পাঞ্চলে বুধবার ভোরে পরপর একাধিক বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি করেছে আঞ্চলিক সংবাদমাধ্যম। ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত কোনও সংগঠন দায় স্বীকার না করলেও, হরমুজ প্রণালী পুনরায় চালু নিয়ে আমেরিকা-ইরান কূটনৈতিক আলোচনার আবহে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
Jebel Ali Explosions: ২০ মিনিটে অন্তত ৭ বিস্ফোরণ, ধোঁয়ায় ঢাকল জেবেল আলি
Explosions at Dubai's Jebel Ali Industrial Area in UAE
— Ryan Rozbiani (@RyanRozbiani) August 5, 2026
We can see SMOKE RISING and reports of "Widespread Destruction"
Unverified reports say Yemen's Armed Forces attacked with MISSILES and DRONES. This comes as Saudi jets conducted STRIKES on Sana'a, Yemen. pic.twitter.com/pduBhCphPa
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি আরবি ভাষার সংবাদমাধ্যম ও আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত ৭টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে জেবেল আলি বন্দরের আশপাশ থেকে আকাশছোঁয়া কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে।
শান্তির আবহেই ট্রাম্পের কড়া বার্তা ইরানকে, সামনে শুধু দুটি পথ
Jebel Ali Explosions: কেউ দায় স্বীকার করেনি, ভিডিয়ো করায় দু’জন আটক
IRAN STRIKES UAE!
— رضوانہ (@Rizvana_Raza) August 5, 2026
EXPLOSIONS Tuesday night in the port of Jebel Ali, 35 km (22 miles) southwest of Dubai, United Arab Emirates, along the Persian Gulf.#Irán #UAE pic.twitter.com/YVaEgmmIVv
এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। প্রেস টিভির দাবি, ঘটনাস্থলের আগুনের ভিডিয়ো করার অভিযোগে UAE কর্তৃপক্ষ দু’জনকে আটক করেছে। যদিও এ বিষয়ে UAE প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কেন গুরুত্বপূর্ণ জেবেল আলি?
Satellite images clearly show that Jebel Ali Port has been attacked. pic.twitter.com/v6qwJAbyur
— رضوانہ (@Rizvana_Raza) August 5, 2026
দুবাইয়ের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জেবেল আলি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প, বাণিজ্য ও লজিস্টিক্স কেন্দ্র। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত জেবেল আলি ফ্রি জোন (জাফজা)-তে ১৫০টিরও বেশি দেশের ১১ হাজারের বেশি সংস্থা কাজ করে। জেবেল আলি বন্দর, প্রধান সড়কপথ এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ায় এটি বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র।
হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বার্তার পরই ঘটনা
DUBAI — Sebuah ledakan mengguncang Kawasan Industri Jebel Ali di selatan Dubai, Uni Emirat Arab (UEA). Insiden tersebut memicu kepulan asap pekat yang membubung ke udara dan terlihat dari beberapa titik kota.
— SW News – SOFT WAR NEWS (@SoftWarNews) August 5, 2026
Menurut laporan di lokasi kejadian, sedikitnya tujuh suara ledakan… pic.twitter.com/ev0qR4z6H8
(Jebel Ali Explosions) ঘটনার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ও ওমানের সঙ্গে আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হতে পারে। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, সমঝোতা না হলে ইরানকে “কঠোর মূল্য” দিতে হবে। ট্রাম্প আরও জানান, ইরানকে কখনওই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অ্যাক্সিওসের দাবি, আমেরিকা, ইরান ও ওমান একটি অন্তর্বর্তী চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে, যার লক্ষ্য হরমুজ প্রণালী পুনরায় চালু করা, যুদ্ধবিরতি পুনর্বহাল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি-সহ বিভিন্ন বিষয়ে নতুন করে আলোচনা শুরু করা।
ইয়েমেন উপকূলে হামলা, ডুবে গেল ভারতীয় বাণিজ্যিক জাহাজ












