অসমে বন্যা পরিস্থিতির এখনও তেমন উন্নতি হয়নি। বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলা জলমগ্ন। গত ২৪ ঘণ্টায় গোলাঘাট এবং উদালগুড়ি জেলায় মোট দু’জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (SDMA)-র রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। (Assam Flood)
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোলাঘাট
এখনও রাজ্যের ১৫টি জেলার প্রায় ১ লাখ ৬৮ হাজার মানুষ বন্যার কবলে রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোলাঘাট জেলা। সেখানে প্রায় ৫৪ হাজার মানুষ বন্যায় আক্রান্ত। এরপর রয়েছে শিবসাগর, যেখানে ৪৯ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। জোরহাট জেলায় বন্যার প্রভাব পড়েছে প্রায় ২৭ হাজার মানুষের উপর। বহু এলাকায় এখনও জল নামেনি। ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। (Assam Flood)
ত্রাণ শিবিরে হাজার হাজার মানুষ
বন্যার জেরে বহু পরিবার ঘরছাড়া হয়েছে। প্রায় ৪৫ হাজার মানুষ এখন ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রের উপর নির্ভর করছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। পাশাপাশি উদ্ধার অভিযানও চালানো হচ্ছে। (Assam Flood)
ক্ষয়ক্ষতির হিসাব শুরু
বন্যার জল কিছু এলাকায় কমতে শুরু করলেও ক্ষয়ক্ষতির ছবি সামনে আসছে। রাস্তা, সেতু, কৃষিজমি এবং সরকারি পরিকাঠামোর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। যেসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেখানে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এখনও বহু এলাকায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক থাকায় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। (Assam Flood)
আরও পড়ুন :- অসমে বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক, দুর্গত এলাকা পরিদর্শনে জেপি নাড্ডা










2 thoughts on “মৃত বেড়ে ৯৭, ক্ষতিগ্রস্ত ১ লাখ ৬৮ হাজার, আরও খারাপ অসমের বন্যা পরিস্থিতি”