---Advertisement---

স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে: Muri Ganga Bridge-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee at the event of 'Silanyas'

January 5, 2026 6:16 PM
---Advertisement---

বহু বছরের দাবির অবসান। গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষে সোমবার মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে এবং ৪.৭৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই চার লেনের সেতু তৈরি হলে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যাবে। সোমবার পৌষ সংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যান মুখ্যমন্ত্রী। সেখানে মেলা প্রাঙ্গণের পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। এরপর এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক প্রকল্পের সুবিধা বিতরণের পাশাপাশি বহু প্রতীক্ষিত ওই সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা শুধু মুখে বলি না। কাজে করে দেখাই। হাজারও প্রতিকূলতা রয়েছে এখানকার মানুষের। তাই এই সেতু নির্মাণ জরুরি ছিল।” মুড়িগঙ্গা নদীর ওপর স্থায়ী সেতুর দাবি স্থানীয় বাসিন্দা থেকে তীর্থযাত্রী, সবারই বহুদিনের।” (Muri Ganga Bridge)

এই সেতু তৈরিকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে বারংবার ‘বঞ্চনা’র অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন ছিল, উত্তরপ্রদেশের কুম্ভমেলা যদি ‘জাতীয় মেলা’র মর্যাদা ও আর্থিক সাহায্য পায়, তবে কোটি মানুষের সমাগম হওয়া গঙ্গাসাগর মেলা কেন বঞ্চিত থাকবে? দিল্লির তরফ থেকে ইতিবাচক সাড়া না মেলায় ২০২৩ সালে সাগরের মাটিতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, “চাতক পাখির মতো অপেক্ষা নয়, সেতু বানাবে রাজ্যই।” সেই প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে শুরু হয় টেন্ডার ও অনুমোদনের প্রক্রিয়া। যাবতীয় আইনি ও প্রশাসনিক জট কাটিয়ে এদিন শিলান্যাসের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো।মঙ্গলবার কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী। (Muri Ganga Bridge)

প্রসঙ্গত, গঙ্গাসাগরে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের দাবি রাখতে চলেছে এই সেতু। প্রশাসন সূত্রে খবর, এই সেতুটি তৈরি হয়ে গেলে কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছোতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর করতে হবে না। মুড়িগঙ্গা নদী পারাপারের জটিলতা দূর হবে। ফলে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের স্থায়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে উঠবে। প্রশাসনের কর্তাদের মতে, এর ফলে গঙ্গাসাগর পর্যটনে এক নতুন দিগন্ত খুলে যাবে। এর ফলে দেশ-বিদেশের পর্যটকদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। (Muri Ganga Bridge)

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment