গড়িয়ার বরদা প্রসাদ হাইস্কুল প্রাঙ্গণে সনাতনী রীতি মেনে শুরু হলো মিতালী সংঘের নবদুর্গা পুজোর প্রস্তুতি। ৮৬ বছরে পা দেওয়া এই পুজোর খুঁটিপুজোকে ঘিরে ছিল উৎসবের আবহ। বহু মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুজোর সূচনাপর্বে টলিউডের একাধিক কলাকুশলীও উপস্থিত ছিলেন। (Mitali Sangha)
সাবেকিয়ানাই পুজোর মূল বৈশিষ্ট্য
মিতালী সংঘের নবদুর্গা পুজো কোনও থিম নির্ভর নয়। উদ্যোক্তাদের দাবি, পুরো পুজোটিই সনাতনী রীতি ও ঐতিহ্য মেনে হয়। সাবেকিয়ানা পুজোর ধারাই বজায় রাখা হয় প্রতি বছর। খুঁটিপুজোর মধ্য দিয়ে এদিন আনুষ্ঠানিকভাবে এবারের পুজোর প্রস্তুতি শুরু হয়। (Mitali Sangha)
নবদুর্গার সম্পাদক নন্দকিশোর সিংহ জানান, ৮৬ বছর ধরে এই পুজো হয়ে আসছে। খুঁটিপুজোর মাধ্যমে সাধারণ মানুষকে এবারের পুজোর সূচনার বার্তা দেওয়া হলো। এ বার মণ্ডপ তৈরিতে কিছু নতুনত্ব আনার পরিকল্পনাও রয়েছে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্র পাল এবারের প্রতিমা তৈরি করছেন।
দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
পুজোকে ঘিরে দর্শনার্থীদের সুবিধার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা শিবির, অ্যাম্বুলেন্স, হুইলচেয়ার এবং ট্রলির ব্যবস্থা থাকবে। বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সে দিকেও নজর রাখা হবে। জরুরি পরিস্থিতির জন্য রেড ক্রসের সহযোগিতার ব্যবস্থাও থাকবে। (Mitali Sangha)
তিন মাস আগে থেকেই প্রস্তুতি
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর প্রস্তুতি শুধু খুঁটিপুজো থেকেই নয়, প্রায় তিন মাস আগে থেকেই শুরু হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে পুজোর আয়োজন এগিয়ে নিয়ে যাওয়া হয়। এদিনও ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
তাছাড়া গড়িয়া মিতালী সংঘ সর্বজনীন দুর্গাপুজো এবছর কোনও থিমের পথে হাঁটছে না। সম্পূর্ণ সনাতনী ও ঐতিহ্যবাহী ভাবেই নব দুর্গার আরাধনার আয়োজন করা হচ্ছে বলে জানান মিতালি সংঘ ক্লাবের সভাপতি বসন্ত শেঠিয়া। তাঁর কথায়, “এই পুজো কোনও থিম বেসড নয়। এটা ১০০ শতাংশ সনাতনী পুজো। আমাদের কোনও থিম থাকে না। যাকে ট্র্যাডিশনাল পুজো বলা হয়, সেই ভাবনাতেই নব দুর্গার পুজো করা হবে। আজ থেকে পুজো শুরু হয়ে গেল। খুঁটি পুজো মানেই সেটাই।” (Mitali Sangha)
মিতালী সংঘের সদস্য অরবিন্দ পাল জানান, প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য সুব্যবস্থা রাখা হবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি ক্লাবের সদস্যরাও নিরাপত্তা ও পরিষেবার বিষয়টি নজরে রাখবেন। (Mitali Sangha)
আরও পড়ুন :- ২২শে শ্রাবণে বিশেষ অনুষ্ঠান, হিন্দুস্তান হেলথ পয়েন্টের তরফ থেকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি











2 thoughts on “৮৬ বছরে গড়িয়ার মিতালী সংঘের নবদুর্গা পুজো, সনাতনী রীতিতেই হলো খুঁটিপুজো”
Comments are closed.