বলিউডের খান পরিবারকে ঘিরে অনুরাগীদের উদ্বেগ যেন শেষই হচ্ছে না। সম্প্রতি একটি অনুষ্ঠানে সলমন-এর চেহারা নিয়ে নেটপাড়ায় আলোচনা শুরু হয়েছিল। এবার সেই একই পরিবারের আর এক সদস্য সোহেল খানকে নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।
সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিয়োর রিয়্যালিটি শো ‘Alliance’-এর পোস্ট-পার্টিতে হাজির হয়েছিলেন সোহেল। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে দেখা গিয়েছে গাল শুকিয়ে গিয়েছে সোহেল খানের। যা দেখে অনেকেরই মনে হয়েছে, তাঁর চেহারায় বেশ কিছুটা পরিবর্তন এসেছে। এরপরই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, “সোহেলের কী হয়েছে?” (Sohail Khan Recent Look)
কেউ তাঁর চেহারার সঙ্গে ‘কোই মিল গয়া’ ছবির চরিত্রের জাদুর তুলনা করেছেন, আবার কেউ ‘The Mummy Returns’-এর চরিত্রের সঙ্গে মজা করে তুলনা করেছেন। এমনকি কয়েকজন তাঁর চেহারার পরিবর্তনের কারণ হিসেবে ওজন কমানো, ওষুধ বা সাপ্লিমেন্ট ব্যবহারের মতো নানা দাবি করেছেন। কেউ আবার প্রশ্ন করেছেন, তিনি কোনও স্টেরয়েড সাইকেল বন্ধ করেছেন কি না। তবে এসবই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নিজস্ব মতামত। সোহেল খানের স্বাস্থ্য বা চেহারা বদলের কারণ নিয়ে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।
মাত্র ১৭ বছরেই বিপুল আয়, কী করেছিলেন? শেয়ার করলেন রিয়া
‘Alliance’-এ সোহেল ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছিলেন প্রাক্তন স্ত্রী সীমা সাজদের সঙ্গে। শো-তে সীমার বিদায়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সোহেল। সেই সময় ভাই সালমান খানও শোয়ে হাজির হয়ে তাঁকে সাহস জুগিয়েছিলেন। (Sohail Khan Recent Look)
তবে পোস্ট-পার্টিতে একেবারে অন্য মেজাজে দেখা যায় সোহেলকে। ডেনিম ডাংগারিতে সেজে কুশল ট্যান্ডনের সঙ্গে নাচে মেতে ওঠেন তিনি। নাচের সময় দু’জনের বন্ধুত্বপূর্ণ মুহূর্তও নজর কাড়ে। পার্টির সেই ছবি ভাইরাল হতেই সোহেলের চেহারা নিয়েই শুরু হয়েছে নতুন করে চর্চা।













1 thought on “শুকিয়ে গিয়েছে গাল, কঠিন রোগে ভুগছেন সলমনের ভাই সোহেল?”