শীতের কলকাতায় বসতে চলেছে দৌড়ের মহারণ (Tata Steel World 25K Kolkata)। ২০ ডিসেম্বর ২০২৬, রবিবার রেড রোড থেকে ফ্ল্যাগ অফ হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেলপ্রাপ্ত টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার ১১তম আসর। নতুন দশকে পা রাখা এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে কবে, কীভাবে এবং কোন বিভাগে রেজিস্ট্রেশন করবেন, জেনে নিন বিস্তারিত।
Tata Steel World 25K Kolkata: আজ থেকেই রেজিস্ট্রেশন শুরু
১৩ অগস্ট, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে অনগ্রাউন্ড এবং ভার্চুয়াল—দুই ধরনের রেসের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট tatasteelworld25k.procam.in-এ।

কোন কোন বিভাগে নাম নথিভুক্ত করা যাবে?
(Tata Steel World 25K Kolkata) অনগ্রাউন্ড রেসে থাকছে ২৫কে, ওপেন ১০কে, আনন্দ রান, সিনিয়র সিটিজেন রান এবং চ্যাম্পিয়ন্স উইথ ডিসএবিলিটি বিভাগ। এই বিভাগগুলির রেজিস্ট্রেশন চলবে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। তবে ২৫কে বিভাগে নাম নথিভুক্ত করতে টাইমিং সার্টিফিকেট বাধ্যতামূলক। ২৫কে ও ১০কে-তে মহিলা অংশগ্রহণকারীদের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে।
ভার্চুয়াল রানের শেষ তারিখ
যাঁরা কলকাতায় সরাসরি অংশ নিতে পারবেন না, তাঁদের জন্য রয়েছে ভার্চুয়াল রেস। এর রেজিস্ট্রেশন চলবে ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
যুবা ও প্রবীণদের জন্য আলাদা সুযোগ
(Tata Steel World 25K Kolkata) ১৮–২১ বছর বয়সিদের জন্য ‘গুড ফর ইউথ’ এবং ৬৫ বছর ও তার বেশি বয়সিদের জন্য ‘গুড ফর সিলভার’ নামে বিশেষ রেজিস্ট্রেশন উইন্ডো খোলা হয়েছে। এই দুই বিভাগের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১১ নভেম্বর।
Tata Steel World 25K Kolkata: অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আকর্ষণ
- মেডেল অফ স্টিল: ২৫কে ফিনিশারদের বিশেষ সম্মান জানাতে টাটা স্টিল ধাতু দিয়ে তৈরি অনবদ্য ‘মেডেল অফ স্টিল’ প্রদান করা হবে।
- ডেবিউট্যান্ট বিব: প্রথমবার অংশ নেওয়া দৌড়বিদদের উদ্বুদ্ধ করতে প্রদান করা হবে বিশেষভাবে ডিজাইন করা ‘রেস বিব’।
- হোম রান স্কোয়াড: পরিবারকে একসঙ্গে দৌড়তে উৎসাহিত করতে এই বিশেষ উদ্যোগ। একই পরিবারের অন্তত চারজন প্রতিযোগী অংশ নিলে তাঁদের জন্য থাকবে ডিজিটাল ফটোফ্রেম উপহার।
আগামী ২০ ডিসেম্বর বিশ্বমানের অ্যাথলিটদের সঙ্গে দৌড়বে কলকাতা। স্বাস্থ্য, ফিটনেস, নারী ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতার বার্তা নিয়েই নতুন দশকে এগোবে এই জনপ্রিয় রোড রেস।
বাড়ি বসেই পূরণ করুন জনগণনার ফর্ম, কী ভাবে করবেন সেলফ এনুমারেশন? রইল স্টেপ বাই স্টেপ গাইড













1 thought on “Tata Steel World 25K Kolkata: কবে থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন? জেনে নিন পুরো গাইড”