অনলাইনে ক্যাব বুকিং নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। অতিরিক্ত ভাড়া চাওয়ার সঙ্গে রয়েছে ক্যাব বুকিংয়ের সময় টিপ দেওয়ার ব্যবস্থা। (Pre-ride Tip Ban) এ বার সেই অভিজ্ঞতাকে মসৃণ করতে পদক্ষেপ নিল সরকার। Uber, Ola-সহ সমস্ত ক্যাব অ্যাগ্রিগেটরকে প্রি-রাইড টিপের অপশন সরানোর নির্দেশ দিল কেন্দ্র। যাত্রা শুরুর আগেই অতিরিক্ত টাকা দিলে দ্রুত রাইড কনফার্ম হবে বা চালক বুকিং গ্রহণের সম্ভাবনা বাড়বে—এমন কোনও বার্তা বা প্রম্পট আর রাখা যাবে না।
‘টিপ দিলে দ্রুত ক্যাব’ নয়
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক অ্যাপগুলিকে অবিলম্বে তাদের মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যালোচনা করে Motor Vehicle Aggregator Guidelines, 2025 মেনে চলতে বলেছে। (Pre-ride Tip Ban) অগ্রিম টিপ, একটি অ্যাড অন বেছে নিন বা দ্রুত রাইড নিশ্চিতকরণের সম্ভাবনা বাড়ান-এর মতো প্রম্পট সরাতে হবে। টিপ দিয়ে চালককে রাইড গ্রহণ, দ্রুত কনফার্মেশন, চালক, অপেক্ষার সময় বা পরিষেবার মান প্রভাবিত করার কোনও ইঙ্গিত দেওয়া যাবে না।
রাইড শেষে টিপ দিতে পারবেন
তবে টিপ দেওয়া পুরোপুরি বন্ধ হচ্ছে না। নির্দেশিকায় থাকা ধারা ১৪.১৫ অনুযায়ী, যাত্রা সম্পূর্ণ হওয়ার পরই যাত্রী স্বেচ্ছায় চালককে টিপ দিতে পারবেন। বুকিংয়ের সময়, যাত্রা শুরুর আগে বা যাত্রাপথে টিপের অপশন দেখানো যাবে না। দেওয়া টিপের পুরো টাকাই চালককে দিতে হবে; অ্যাগ্রিগেটর কোনও অংশ কেটে রাখতে পারবে না।
Pre-ride Tip Ban: কেন এই সিদ্ধান্ত?
বুকিংয়ের সময় এমন প্রম্পট নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ও অতিরিক্ত অর্থ দেওয়ার চাপ তৈরি হওয়ার অভিযোগ উঠেছিল। এর আগে কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষও প্রি-রাইড টিপিং বন্ধ করার নির্দেশ দিয়েছিল। নতুন নির্দেশে কেন্দ্র স্পষ্ট করেছে, টিপ হবে সম্পূর্ণ স্বেচ্ছাধীন—ক্যাব পাওয়ার শর্ত হিসেবে নয়।
২১০ বছরের চুক্তির আসল নথি ‘নিখোঁজ’? ভারত-নেপাল সীমান্ত বিতর্কে নতুন মোড়












you may have an important blog right here! would you wish to make some invite posts on my weblog?