রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘আওয়ারাপান ২’ নিয়ে ফুটছেন ভক্তরা, দেখে নিন ইমরান হাশমির সেরা ৫ সিনেমা

Published on: August 14, 2026
Emraan Hashmi
---Advertisement---

[ছবি: ইনস্টাগ্রাম]

একসময় বলিউডে (Emraan Hashmi) ইমরান হাশমি মানেই ছিল আলাদা এক ‘চার্ম’—রোম্যান্স, ঝুঁকিপূর্ণ চরিত্র, চুম্বনদৃশ্য আর তার থেকেও বেশি জনপ্রিয় গান। সেই ইমরানই আজ নস্ট্যালজিয়ার অন্যতম নাম। আজ, ১৪ অগস্ট মুক্তি পেয়েছে ‘আওয়ারাপান ২’, ২০০৭-এর কাল্ট ছবির বহু প্রতীক্ষিত সিক্যুয়েল। তাই নতুন ছবির আগে ফিরে দেখা যাক তাঁর সেরা পাঁচ সিনেমা।

Emraan Hashmi

৫. জন্নত (২০০৮)

Emraan Hashmi 1

কুনাল দেশমুখের পরিচালনায় ক্রিকেট বেটিংয়ের দুনিয়াকে কেন্দ্র করে তৈরি ‘জন্নত’-এ (Emraan Hashmi) ইমরান ছিলেন উচ্চাকাঙ্ক্ষী বুকি অর্জুন। অর্থ, প্রেম ও অপরাধের টানাপোড়েনে এগোনো গল্পে ছিল রোম্যান্স, ট্র্যাজেডি এবং দুর্দান্ত গান। ‘ক্রাইম ইজ কুল’ ভাবনার শেষ পরিণতিটাই ছবির বড় শক্তি। যদিও ২০১২-র ‘জন্নত ২’ সেই সাফল্য ধরে রাখতে পারেনি।

৪. গ্যাংস্টার (২০০৬)

Emraan Hashmi 3

অনুরাগ বসুর এই ক্রাইম ড্রামায় এক নারীর জীবনে দুই পুরুষের টানাপোড়েনের গল্প। কঙ্গনা রানাওয়াতের দুর্দান্ত অভিষেক এবং ইমরানের খলনায়ক চরিত্রে অভিনয় ছবিটিকে আলাদা মাত্রা দেয়। প্রীতমের গানও আজও স্মৃতিতে অমলিন।

৩. ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই (২০১০)

Emraan Hashmi 2

বাস্তবের গ্যাংস্টার হাজি মস্তান ও দাউদ ইব্রাহিমের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি ছিল পুরনো বলিউডের প্রতি এক রঙিন শ্রদ্ধার্ঘ্য। অজয় দেবগনের সুলতান মির্জার বিপরীতে (Emraan Hashmi) ইমরানের শোয়েব চরিত্রটি ছিল ঠান্ডা মাথার উচ্চাকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। ছবিতে পরিচালক লুথরিয়া সুলতান মির্জা (দেবগন) ও রেহানার (রানাউত) কোমল প্রেমের বিপরীতে সুযোগসন্ধানী শোয়েবের (হাশমি) নির্মম ও হিসেবি উত্থানের মধ্যে কার্যকরভাবে ভারসাম্য রক্ষা করেছেন।

২. Emraan Hashmi: আওয়ারাপান (২০০৭)

Emraan Hashmi

প্রথমে বক্স অফিসে ব্যর্থ হলেও পরে কাল্ট মর্যাদা পাওয়া এই ছবিই আজ ‘আওয়ারাপান ২’-এর আবেগের মূল ভিত্তি। কোরিয়ান ‘A Bittersweet Life’-এর রিমেক হলেও পরিচালক মোহিত সুরি প্রেম, আত্মত্যাগ ও আধ্যাত্মিকতার মিশেলে একটি হৃদয়বিদারক প্রেমের গল্পে নতুন আবেগ দেন।

১. সাংহাই (২০১২)

Emraan Hashmi 4

পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় ১৯৬৯ এর ফরাসি ক্লাসিক ‘জেড’- কে ভারতীয় প্রেক্ষাপটের উপযোগী করে তুলেছেন। রাজনৈতিক ড্রামায় (Emraan Hashmi) ইমরান নিজের চেনা ‘হিরো’ ইমেজ ভেঙে এক অগোছালো, দাঁতের ফাঁকওয়ালা, সাদামাটা চরিত্রে অভিনয় করেন। অভয় দেওল, কালকি কেঁকলা, সুপ্রিয়া পাঠক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রয়াত ফারুক শেখের সঙ্গে তাঁর অভিনয় ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে যায়।

এই পাঁচ ছবিই প্রমাণ করে—ইমরান হাশমির ‘সিরিয়াল কিসার’ পরিচয়ের বাইরেও একজন শক্তিশালী অভিনেতা লুকিয়ে ছিলেন। এখন প্রশ্ন একটাই, ‘আওয়ারাপান ২’ কি সেই পুরনো চার্মকে আবার বক্স অফিসে ফিরিয়ে আনতে পারবে?

রাম গোপাল ভার্মা ও উর্মিলা মাতন্ডকর কি গোপনে বিয়ে করেছিলেন? চাঞ্চল্যকর দাবি ঘিরে তোলপাড় বলিউড


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘আওয়ারাপান ২’ নিয়ে ফুটছেন ভক্তরা, দেখে নিন ইমরান হাশমির সেরা ৫ সিনেমা”

Leave a Comment