রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভোররাতে হোটেলে আগুন, ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি

Published on: August 17, 2026
---Advertisement---

ভোররাতে আচমকাই আগুন। ধোঁয়ায় ভরে গেল গোটা বিল্ডিং। আতঙ্ক ছড়াল মুম্বইয়ের কান্দিভালি পশ্চিমে। তবে দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় বড় বিপদ এড়ানো গেল। দ্বিতীয় তলার লজিং হাউস থেকে নিরাপদে বের করে আনা হল ১১ জনকে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। (Mumbai Hotel Fire)

ভোর ৪টা ১৪ মিনিটে খবর

সোমবার ভোরে কান্দিভালি স্টেশন রোডের অভিরাই হোটেলে আগুন লাগে। ভোর ৪টা ১৪ মিনিট নাগাদ মুম্বই ফায়ার ব্রিগেডের কন্ট্রোলে খবর পৌঁছয়।

অগ্নিকাণ্ডের জেরে গোটা বিল্ডিং ধোঁয়ায় ভরে যায়। দ্বিতীয় তলায় থাকা লজিং হাউসের ১১ জনকে সিঁড়ি দিয়ে নিরাপদে বের করে আনেন দমকলকর্মীরা। (Mumbai Hotel Fire)

বৈদ্যুতিক তার থেকে আসবাবেও আগুন

দমকল সূত্রে খবর, আগুন মূলত বৈদ্যুতিক তার ও বৈদ্যুতিক সরঞ্জামে ছড়িয়েছিল। পাশাপাশি কাঠের আসবাব, ত্রিপল, বাঁশ এবং একটি অস্থায়ী ফলের দোকানের প্লাস্টিক সামগ্রীও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

চতুর্থ তলাতেও আগুনের প্রভাব পড়ে। প্রায় ৫০ বর্গফুট এলাকায় জামাকাপড়, কাঠের আসবাব এবং ফলস সিলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। বিল্ডিংয়ের বাইরের অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের সাজসজ্জার শিটেও আগুন লাগে। (Mumbai Hotel Fire)

সকাল ৬টা ৭ মিনিটে নিয়ন্ত্রণে

অভিরাই হোটেলের বিল্ডিংটি বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং চারটি উপরের তলা নিয়ে তৈরি। দ্রুত দমকলের তৎপরতায় সকাল ৬টা ৭ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানানো হয়নি।

আগেও মুম্বইয়ে ভয়াবহ আগুন

চলতি মাসের শুরুতেই মুম্বইয়ের ভিলে পার্লে পশ্চিমে একটি আবাসনে ভয়াবহ আগুনে দু’জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে ছিল এক শিশু। আহত হন আরও ছ’জন। প্রথমে ঘটনাটি লেভেল-১ হিসেবে ধরা হলেও পরে তা লেভেল-২-এ পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আটটি দমকলের ইঞ্জিন ও বিশেষ সরঞ্জাম নামানো হয়েছিল। ডিএফও আর ভি ভোঁসলের তত্ত্বাবধানে চলে উদ্ধার ও আগুন নেভানোর কাজ। (Mumbai Hotel Fire)

আরও পড়ুন :- শ্রাবণের সোমবারে বিহারের অশোক ধামে হঠাৎ হুড়োহুড়ি, তারপরই মর্মান্তিক পরিণতি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ভোররাতে হোটেলে আগুন, ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি”

  1. [6937]nagot88 Official Login | বিকাশ ডিপোজিট ও সেরা স্লট গেম,nagot88 অ্যাপ ডাউনলোড করে সেরা অনলাইন স্লট গেমগুলো উপভোগ করুন। বিকাশ দিয়ে সহজ ডিপোজিট এবং আকর্ষণীয় বোনাস পাওয়ার নিয়ম জানতে আজই জয়েন করুন। visit: nagot88

Comments are closed.