ভুয়ো রেশন গ্রাহক চিহ্নিত করতে এবার বাড়ি বাড়ি যাচাই শুরু করছে রাজ্যের খাদ্য দফতর। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা বা RKSY-II-এর আওতায় থাকা প্রায় ৫০ লক্ষ গ্রাহকের ফিজিক্যাল ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত প্রাপকদের কাছে রেশনের সুবিধা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। (Ration Card Verification)
স্বচ্ছলদের রেশন বন্ধের ভাবনা
বর্তমানে RKSY-II-এর গ্রাহকরা প্রতি মাসে মাথাপিছু ২ কেজি করে বিনামূল্যে চাল পান। কিন্তু খাদ্য দফতরের নজরে এসেছে, আর্থিকভাবে স্বচ্ছল কিছু মানুষও এই সুবিধা নিচ্ছেন। তাঁদের চিহ্নিত করতেই এই যাচাই।
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের আর বিনামূল্যে রেশন দেওয়া হবে না। ফলে কারা প্রকৃত উপভোক্তা, তা যাচাইয়ে জোর দিচ্ছে দফতর। (Ration Card Verification)
আয় থেকে সম্পত্তি, খতিয়ে দেখা হবে সবই
ভেরিফিকেশনের সময় উপভোক্তার পারিবারিক ও ব্যক্তিগত আয় খতিয়ে দেখা হতে পারে। সরকারি চাকরি, পেনশন, জমি, বাড়ি এবং অন্যান্য সম্পত্তির তথ্যও যাচাইয়ের আওতায় আসতে পারে। (Ration Card Verification)
শহর ও গ্রামের ক্ষেত্রে আলাদা মানদণ্ড নির্ধারণের সম্ভাবনাও রয়েছে। তবে কার্ড বাতিলের নির্দিষ্ট নিয়ম এবং কী কী নথি জমা দিতে হবে, তা এখনও জানানো হয়নি। চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।
RKSY-I গ্রাহকদের আপাতত ছাড়
RKSY-I-এর প্রায় ২ কোটি ২৩ লক্ষ গ্রাহকের ক্ষেত্রে এখনই কোনও যাচাই হচ্ছে না। এই শ্রেণির গ্রাহকরা প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি করে বিনামূল্যে চাল পান।(Ration Card Verification)
রাজ্যে মোট প্রায় ৮ কোটি ৭৩ লক্ষ মানুষ রেশন ব্যবস্থার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে ৬ কোটিরও বেশি মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা NFSA-এর সুবিধা পান। বাকিরা RKSY-I এবং RKSY-II প্রকল্পের মাধ্যমে রেশন পান।
সরকারের আশা, এই যাচাইয়ে ভুয়ো গ্রাহক ধরা পড়বে। একইসঙ্গে প্রকৃত দরিদ্র মানুষের কাছে রেশন পৌঁছনোর ব্যবস্থাও আরও স্বচ্ছ হবে। (Ration Card Verification)
আরও পড়ুন :- প্রথমবার জনগণনায় জাতির তথ্য, ৪০ প্রশ্নে কী কী জানতে চাইবে কেন্দ্র?












[8598]77bet login করুন | বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট ও স্লট গেম,77bet app download করে সহজেই লাইভ ক্যাসিনো বোনাস অফার পান। অনলাইন স্লট গেম ট্রিকস জানুন এবং দ্রুত লগইন করে খেলা শুরু করুন। visit: 77bet
[7109]bosch1111 লগইন এবং অ্যাপ ডাউনলোড | লাইভ ক্যাসিনো বোনাস,bosch1111 লগইন করে অনলাইন স্লট গেম নিয়ম জানুন এবং বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট করুন। আজই অ্যাপ ডাউনলোড করে গেম শুরু করুন। visit: bosch1111