রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিধানসভাতেও ‘বিজয় এফেক্ট’? টিভি-ইউটিউবে হু হু করে বাড়ছে দর্শকসংখ্যা

Published on: August 20, 2026
CM Vijay Parliament
---Advertisement---

তামিলনাড়ুর বিধানসভায় এ বার শুধু রাজনীতি নয়, নজর কাড়ছে দর্শক সংখ্যাও। প্রথমবার পুরো বিধানসভা অধিবেশন সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে TVK সরকার। আর তার পর থেকেই টিভি, ইউটিউব এবং ইনস্টাগ্রামে বিধানসভার কার্যকলাপ দেখতে মানুষের আগ্রহ কয়েক গুণ বেড়েছে। লাফিয়ে বাড়ছে টিআরপি। হঠাৎ কেন এই ভোলবদল?

বিভিন্ন মিডিয়ার রিপোর্ট গুলি বলছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ওরফে অভিনেতা বিজয় থালাপতির জনপ্রিয়তা, বিজয় বনাম উদয়নিধি স্ট্যালিনের রাজনৈতিক লড়াই এবং বিধায়কদের জোরালো বক্তব্য গুলিই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিধানসভার ভিতরে বিভিন্ন কার্যকলাপ নিয়ে তৈরি ভিডিয়োগুলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। সংবাদ মাধ্যমের সম্পাদকদের একাংশের মতে, তরুণদের পাশাপাশি মধ্যবয়সী ও বয়স্ক দর্শকরাও সকাল ১০টা থেকে টিভিতে বিধানসভার অনুষ্ঠান দেখছেন। (CM Vijay Parliament)

এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে ইউটিউবের ভিউতে। ৫ অগস্ট ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশের দিন প্রায় ১২ ঘণ্টার লাইভ সম্প্রচারে পলিমার নিউজের ইউটিউব চ্যানেলে প্রায় ১২ লক্ষ ভিউ হয়েছে। পুথিয়া থলাইমুরাই পেয়েছে প্রায় ২ লক্ষ এবং থান্থি টিভি প্রায় ২.৫ লক্ষ ভিউ পেয়েছে। অথচ ১৭ ফেব্রুয়ারির অধিবেশনে, যখন আগের ডিএমকে সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল, একই ধরনের সম্প্রচারে এই চ্যানেলগুলিতে ভিউ ছিল মাত্র ১০-১৫ হাজারের মতো। কাজেই ফারাকটা খুব স্পষ্ট।

বাম CJP-র মিছিলে নিষেধাজ্ঞা নয়, চাপে পড়ে পিছু হঠল তামিলনাড়ু সরকার

অন্যদিকে ইনস্টাগ্রামেও একই ছবি। বিজয়ের সিনেমার সংলাপের মতো ঝাঁঝালো বক্তব্যের ছোট ভিডিয়োগুলি কয়েক ঘণ্টার মধ্যেই ১০ লক্ষ ভিউ পার করেছে। ‘বিজয় বনাম উদয়নিধি’ লেখা থাম্বনেলও দর্শক টানছে বলেই জানাচ্ছেন সংবাদ মাধ্যমের সম্পাদকরা। (CM Vijay Parliament)

তবে শুধু মুখ্যমন্ত্রী বিজয়ের উপর নয় এই জনপ্রিয়তার প্রভাব পড়েছে বিধায়কদের উপরও। তবে জনপ্রিয়তার সঙ্গে তো কিছু দায়িত্বও কাঁধে এসে পড়ে। তাই প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সময় যাতে কোনও ভুল না হয়, সে জন্য অনেক প্রবীণ বিধায়কও এখন আরও বেশি প্রস্তুতি নিয়ে বিধানসভায় আসছেন। অর্থাৎ, রাজনীতির পাশাপাশি তামিলনাড়ুর বিধানসভাও এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ার ‘হট টপিক’। বিজয় এফেক্ট এখন বিধানসভার ভিতরেও।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বিধানসভাতেও ‘বিজয় এফেক্ট’? টিভি-ইউটিউবে হু হু করে বাড়ছে দর্শকসংখ্যা”

Leave a Comment