বলিউডের জনপ্রিয় গায়িকা এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে। এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর হট সিট’-এ বসে থাকা অভিনেতা অমিতাভ বচ্চনকে তাঁর ইমোশনের কথা জানালেন গায়িকা সুনিধি চৌহান। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সকলের সামনে তিনি জানিয়ে দেন, ছোটবেলায় তাঁর প্রথম ক্রাশ ছিলেন অমিতাভ বচ্চন। আর সেই কথা শুনে ‘বিগ বি’-র রসিক জবাবে লজ্জায় হেসে ফেলেন সুনিধি। তিনি জানান, ছোটবেলা থেকে তিনি বিগ বি-র অসংখ্য ছবি দেখে বড় হয়েছেন এবং একসময় ‘শাহেনশাহ’-ই ছিলেন তাঁর প্রথম ক্রাশ (Amitabh Bachchan)।
Amitabh Bachchan: জবাবে কী বললেন অভিনেতা?
গায়িকার উত্তরে অভিনেতা (Amitabh Bachchan) বলেন, “আপকো হামপে ক্রাশ থা ইয়ে আব বাতা রহি হ্যায় আপ, তব নেহি বাতায়া (আপনি এখন বলছেন যে আমার ওপর আপনার ক্রাশ ছিল, তখন তো বলেননি)।” আর এই উত্তরে গায়িকা লজ্জায় লাল হয়ে যান।
এরপর প্রোমোটিতে সুনিধি চৌহানকে ২০০৬ সালের ‘ডন’ ছবির ‘ইয়ে মেরা দিল’ গানটি গাইতে দেখা যায়। গানটি মূলত ১৯৭৮ সালের ক্লাসিক ‘ডন’ ছবির।
‘কেবিসি ১৮’-এর এই প্রোমো প্রকাশের পরই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে গায়িকা ও অভিনেতার এই কথোপকোথন। নেটিজেনদের একাংশের মতে, সুনিধির সরল স্বীকারোক্তি এবং অমিতাভের ভদ্র, রসিক প্রতিক্রিয়াই এই পর্বকে আরও স্মরণীয় করে তুলেছে।
শুধু খেলাতেই অংশ নেননি গায়িকা সুনিধি চৌহান ও প্রসূন জোশী। একইসঙ্গে সঙ্গীত, স্মৃতি ও হাসি-ঠাট্টায় দর্শকদের জন্য এক আবেগঘন সন্ধ্যাও উপহার দিয়েছেন।













Useful info. Fortunate me I found your web site accidentally, and I’m surprised why this coincidence didn’t came about in advance! I bookmarked it.