রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আইফোনের কিস্তির টাকা নিয়ে অশান্তি, পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

Published on: August 22, 2026
Maharashtra Tragedy
---Advertisement---

ছেলের শখের দাম দিতে হলো গোটা পরিবারকে। আইফোনের কিস্তি নিয়ে ছেলের সঙ্গে বাবার বচসা তারপরই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে পারিবারিক অশান্তির জেরে চোখের নিমেষে শেষ হয়ে গেল একটি পরিবার। ১৮ বছরের এক ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তাঁর বাবা। চোখের সামনে স্বামী ও ছেলের মৃত্যু দেখে কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে পড়ে মৃত্যু হলো মায়েরও। শুক্রবারের এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

Maharashtra Tragedy: আইফোনের কিস্তির টাকা নিয়েই বচসা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কুণাল চন্দগুড়ে। তাঁর বাবা মুরলীধর চন্দগুড়ে (৪৮) পেশায় গাড়িচালক ছিলেন। পরিবারের তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী। মৃত মা সঙ্গীতা চন্দগুড়ে। তাঁদের বাড়ি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে জালতা ফাটা এলাকায়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সম্প্রতি একটি আইফোন কিনেছিলেন কুণাল। ফোনের মাসিক কিস্তি দেওয়ার জন্য তিনি বাবার কাছে টাকা চান। কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতি ভালো না থাকায় সেই টাকা দিতে পারেননি মুরলীধর। এই বিষয়কে কেন্দ্র করেই বাবা-ছেলের মধ্যে বচসা শুরু হয়। এর পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে খাভদ্যা পাহাড়ে চলে যান কুণাল। সেখানে গিয়ে পাহাড়ের কিনারা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দিতে থাকে সে।

তিন ঘণ্টা ধরে চলে উদ্ধারের চেষ্টা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কুণালের বাবা-মা। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং দমকলকর্মীরাও সেখানে যান। প্রায় তিন ঘণ্টা ধরে কুণালকে বুঝিয়ে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা করা হয়। তাঁর নিরাপত্তার জন্য দমকলের কর্মীরা জাল পাতারও ব্যবস্থা করেন।কিন্তু কুণাল বারবার পাহাড়ের কিনারায় এদিক ওদিক যাওয়ায় উদ্ধারকারীদের কাজ কঠিন হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পরিবারের সদস্যরাও তাঁকে শান্ত করার চেষ্টা করছিলেন।

জয়পুরে স্কুল পরিদর্শনে গিয়ে আক্রান্ত CJP, আশুতোষ রাঙ্কাদের ওপর পাথর ছোড়ার অভিযোগ

দুপুর ১ টা নাগাদ ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনতে আরও কাছে এগিয়ে যান মুরলীধর। সেই সময় আচমকাই পাহাড় থেকে নীচে পড়ে যান কুণাল। ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে খাদে পড়ে যান মুরলীধরও। ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। (Maharashtra Tragedy)

স্বামী-ছেলের মৃত্যুর পরই মর্মান্তিক পরিণতি

চোখের সামনে স্বামী ও ছেলের এমন পরিণতি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন সঙ্গীতা। কিছুক্ষণের মধ্যেই তিনিও পাহাড় থেকে নীচে পড়ে যান। পরে পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

একটি মোবাইল ফোনের কিস্তি মেটানো নিয়ে শুরু হওয়া পারিবারিক অশান্তি কীভাবে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “আইফোনের কিস্তির টাকা নিয়ে অশান্তি, পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু”

Leave a Comment