রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জয়পুরে স্কুল পরিদর্শনে গিয়ে আক্রান্ত CJP, আশুতোষ রাঙ্কাদের ওপর পাথর ছোড়ার অভিযোগ

Published on: August 21, 2026
Attack on CJP
---Advertisement---

রাজস্থানের জয়পুরে সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল ককরোচ জনতা পার্টির (CJP)-র সদস্যরা। শুক্রবার রামপুরা কানওয়ারপুরা গ্রামের একটি সরকারি প্রাথমিক স্কুল পরিদর্শনে গিয়েছিলেন CJP-র অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং তাঁর দলের সদস্যরা। অভিযোগ, সেখানে তাঁদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। পরিস্থিতি পরে হাতাহাতি, পাথর ছোড়া এবং গাড়ি ভাঙচুর পর্যন্ত গড়ায়। বাধ্য হয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হয় দলটিকে।

CJP-র দাবি, দলের সদস্যদের মারধর করা হয় এবং সঙ্গে থাকা মহিলাদের দিকেও কাদা ছোড়া হয়। একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলের বেশ কিছু ভিডিয়োতে CJP-র গাড়ি লক্ষ্য করে হামলা ও উত্তেজনার পরিস্থিতি দেখা গিয়েছে। (Attack on CJP)

উল্লেখ্য, নিট কাণ্ডে প্রতিবাদের পর এবার ‘School Thik Karo’ কর্মসূচির অংশ হিসেবেই এদিন ওই স্কুল পরিদর্শনে গিয়েছিল CJP। দলের তরফে খবর তারা সরকারি স্কুলের ভবন, শ্রেণিকক্ষ, শৌচাগার, পানীয় জল এবং শিক্ষক-শিক্ষিকার মতো মৌলিক পরিষেবাগুলি খতিয়ে দেখতে গিয়েছিল।

এদিকে স্থানীয়দের অভিযোগ, CJP-র বাইরের লোকজনকে নিয়ে এসে গ্রামে ঢোকার বিরোধিতা করা হয়েছিল। বিক্ষোভকারীদের দাবি, স্কুল মেরামতের জন্য সরকার ইতিমধ্যেই ১২.৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং স্থানীয়রাই স্কুলটি সংস্কার করে দেবেন। বিক্ষোভের সময় রাস্তা আটকে ট্র্যাক্টর-ট্রলি দিয়ে গাড়ি আটকানোর অভিযোগও উঠেছে।

এদিকে দীর্ঘদিন ধরেই ওই স্কুলের ভবনটি নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়েছে। ফলে পড়ুয়াদের অন্য একটি জায়গায়, এমনকি গবাদি পশু রাখার জায়গার মতো ব্যবস্থাতেও ক্লাস করতে হচ্ছে বলে অভিযোগ। তাই শীঘ্রই এই স্কুল সংস্কারের দাবী তুলেছিল CJP।

অন্যদিকে আজকের ঘটনায় CJP-র বিরুদ্ধে সরব হন BJP বিধায়ক বালমুকুন্দাচার্য। তাঁর দাবি, কোনও রাজনৈতিক ব্যক্তি নয় গ্রামবাসীরাই CJP-র সদস্যদের ঢুকতে দেননি। আবার, কংগ্রেস নেতা সচিন পাইলট স্কুলে সাংবাদিক ও বাইরের লোকজনের প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, এতে সরকারি স্কুলের খারাপ পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলার সুযোগই থাকছে না। নাম না করেই এর জন্য বিজেপিকেই দায়ী করেছেন তিনি। (Attack on CJP)

পেলেট গানে আহত ছাত্রের FIR না হওয়ায় DCP দফতরের সামনে ধর্নায় রাহুল গান্ধী

প্রসঙ্গত, সম্প্রতি রাজস্থান শিক্ষা দফতর সরকারি স্কুলে বাইরের ব্যক্তিদের প্রবেশ, ছবি-ভিডিয়ো তোলা এবং পড়ুয়া বা শিক্ষকদের সাক্ষাৎকারের ক্ষেত্রে বিশেষ অনুমতির নিয়ম চালু করেছে। সেই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবারের সংঘর্ষ সেই বিতর্ককে আরও উসকে দিল।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “জয়পুরে স্কুল পরিদর্শনে গিয়ে আক্রান্ত CJP, আশুতোষ রাঙ্কাদের ওপর পাথর ছোড়ার অভিযোগ”

Leave a Comment