তেলেঙ্গানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার একটি ফার্মা ইউনিটে রাসায়নিক বিক্রিয়ার জেরে হওয়া বিস্ফোরণে মৃত্যু হলো ২ জন শ্রমিকের। আহত ৯। পুলিশ সূত্রে খবর, সেই সময় কারখানার কর্মীদের শিফট বদল চলছিল (Telangana Reactor Blast)।
Telangana Reactor Blast: কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, আচমকাই কারখানায় ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। রিঅ্যাক্টরের বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা। অনেকে সেখানেই আটকে পড়েন। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকলকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানার অন্য কর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে দশজনের বেশি কর্মী উপস্থিত ছিলেন।
এক পুলিশ কর্তা বলেন, “ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নয়জন। যাদের মধ্যে দু’জনের শরীরের ৫০ শতাংশেরও বেশি অংশ পুড়ে গিয়েছে এবং সাতজন সামান্য আঘাত পেয়েছেন।”
এই প্রথম নয়, তিনমাসের ব্যবধানে এইটি দ্বিতীয় দুর্ঘটনা। কিন্তু একই কারখানায় বারবার এই ধরনের দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। মৃতদের নাম রাজশেখর ও নাগারাজু। রাজশেখর তেলেঙ্গানার সূর্যপেট জেলার মাধবপুরম গ্রামের বাসিন্দা ছিলেন। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কারখানার বিরাপত্তা বিধি মানা হচ্ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ বলা সম্ভব নয়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।













1 thought on “তেলেঙ্গানায় ওষুধ কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত ২, আহত ৯ শ্রমিক”