দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন মাহিন্দ্রার তৈরি ‘আর্মাডো’ গাড়ি। ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য তৈরি এই বুলেটপ্রুফ সামরিক গাড়ির একাধিক ইউনিট এবার ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ভিডিয়োই এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কী বিশেষত্ব রয়েছে এই গাড়িতে?
আনন্দ মাহিন্দ্রার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবুজ ও খাকি রঙের একাধিক আর্মাডো গাড়ি রেলের বিশেষ বগিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেনটি একটি স্টেশন পেরিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজনকে সেই দৃশ্য মোবাইলবন্দি করছেন।
Mahindra Armado: কী কী ফিচার রয়েছে মাহিন্দ্রা আর্মাডোয়?
আর্মাডো হলো Armoured Light Specialist Vehicle (ALSV)। ভারতীয় বাহিনীর জন্য বিশেষভাবে তৈরি এই গাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় সেনাদের দ্রুত যাতায়াতের পাশাপাশি প্রয়োজনীয় সুরক্ষাও দেওয়া যায়। এটি দেশে তৈরি করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে কিছু অত্যাধুনিক ফিচার।
- ৩.২ লিটারের শক্তিশালী ডিজেল ইঞ্জিন
আর্মাডোয় রয়েছে ৩.২ লিটারের টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে প্রায় ২১৫ bhp শক্তি এবং ৫০০ Nm টর্ক পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে অটোমেটিক গিয়ারবক্স এবং 4×4 ড্রাইভ ব্যবস্থা। ফলে কঠিন ও দুর্গম রাস্তাতেও গাড়িটি এগিয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতি প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
- গুলি ও বিস্ফোরণের বিরুদ্ধে বিশেষ সুরক্ষা
আর্মাডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির একটি হলো এর শক্তিশালী বডি। গাড়িটিতে B7 ব্যালিস্টিক প্রোটেকশন এবং STANAG Level II মানের সুরক্ষা রয়েছে। ফলে উচ্চক্ষমতার রাইফেলের গুলি, গ্রেনেড, মাইন এবং কিছু বিস্ফোরণের মতো বিপদের ক্ষেত্রে গাড়ির ভিতরে থাকা সেনাদের সুরক্ষা দেবে।
Mahindra Armado…
— anand mahindra (@anandmahindra) August 21, 2026
Reporting for duty..Sir! pic.twitter.com/eGMBJ0vgY2
- এক টন পর্যন্ত ওজন বহনের ক্ষমতা
শুধু সেনা বহন করাই নয়, প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম, অস্ত্র ও অন্যান্য সামগ্রী বহনের জন্যও তৈরি এই গাড়ি। আর্মাডোতে প্রায় এক টন পর্যন্ত অতিরিক্ত ওজন বহনের ক্ষমতা রয়েছে। পাশাপাশি একসঙ্গে একাধিক সেনাকেও বহন করা যায়।
- টায়ার পাংচার হলেও থামবে না গাড়ি
যুদ্ধক্ষেত্রে টায়ার পাংচার হয়ে গেলে সাধারণ গাড়ি চলতে পারে না। কিন্তু আর্মাডোর ক্ষেত্রে রয়েছে run-flat tyre। ফলে টায়ারের বাতাস বেরিয়ে গেলেও নির্দিষ্ট পরিস্থিতিতে গাড়িটি আরও কিছুটা পথ এগিয়ে যেতে পারে। পাংচার বা বাতাসের চাপ কমে গেলেও এটি প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এছাড়া রয়েছে Central Tyre Inflation System, যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী টায়ারের বাতাসের চাপ নিয়ন্ত্রণ করা যায়।
গোবিন্দা-সুনীতার দাম্পত্য টানাপোড়েনের মাঝেই ডেবিউ করছেন পুত্র যশবর্ধন, আসছে ‘হিরো কি হরোরিন’
- দুর্গম এলাকাতেও চলার উপযোগী
4×4 ড্রাইভ ব্যবস্থা এবং শক্তিশালী সাসপেনশনের কারণে আর্মাডোকে কঠিন ভূখণ্ডে ব্যবহারের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। পাহাড়ি এলাকা, মরুভূমি বা অন্য কোনও দুর্গম জায়গায় সেনাদের দ্রুত পৌঁছে দিতে এই ধরনের গাড়ি বিশেষভাবে কার্যকর হতে পারে। (Mahindra Armado)
ট্রেনে করে আর্মডো যাচ্ছে ভারতীয় বাহিনীর কাছে
আর এবার সেই একাধিক আর্মাডোই ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার ছবি সামনে এল। আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, সারি সারি আর্মাডো রেলের বগিতে তুলে নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ কারখানা থেকে তৈরি হয়ে এবার দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় আর্মড ফোর্সের ব্যবহারের জন্য পৌঁছে যাচ্ছে মাহিন্দ্রার এই দেশীয় বুলেটপ্রুফ সামরিক গাড়ি।













3 thoughts on “ভারতের ডিফেন্স ফোর্সের জন্য মাহিন্দ্রার নতুন গাড়ি ‘আর্মাডো’, কী কী ফিচার রয়েছে এটিতে?”