রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Bangladesh: হাদি হত্যাকাণ্ডে আওয়ামি লিগের যোগ? মুখ খুললেন শেখ হাসিনা

Published on: January 9, 2026
---Advertisement---

ছাত্র আন্দোলনের পরিচিত মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে এখন ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে। (Bangladesh)

ভারতে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাক্ষাৎকারে এই হত্যাকাণ্ডে তাঁর দল আওয়ামী লিগের জড়িত থাকার খবর অস্বীকার করেছেন। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সরকার দেশের আইনশৃঙ্খলা সামলাতে পারছেন না। নিজের ব্যর্থতা ঢাকতেই বাংলাদেশ সরকার যুক্তিহীন অভিযোগ তুলেছে। ভারতের বিরুদ্ধে তোলা অভিযোগকেও ‘ভিত্তিহীন’ বলেছেন হাসিনা। এই প্রশ্নে ভারত সরকারও একে ‘মিথ্যা গল্প’ বলে উড়িয়ে দিয়েছে। (Bangladesh)

এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে হাঙ্গামা ছড়িয়ে পড়েছে। ‘প্রথম আলো’, ‘ডেইলি স্টার’ এবং ‘ছায়ানট’-এর অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। ময়মনসিংহে এক হিন্দু শ্রমিককে পিটিয়ে মারার ঘটনাও ঘটেছে। শেখ হাসিনার দাবি, বর্তমান সরকারের ভুল নীতির কারণেই দেশ বিপদে পড়ছে। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের ফাটল আরও চওড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। (Bangladesh)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment