রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কৃতির পোশাক নিয়ে বিতর্কের জের, সরিয়ে নেওয়া হলো রাখি বন্ধনের বিজ্ঞাপন

Published on: August 26, 2026
GIVA Ad Controversy
---Advertisement---

বিগত কয়েকদিন ধরেই অভিনেত্রী কৃতি শ্যাননের রাখি বন্ধনের একটি বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। ওই বিজ্ঞাপনে অভিনেত্রীর পরনের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছিল কৃতিকে। কৃতিকে কটাক্ষ করেছিলেন কঙ্গনাও। সেই বিতর্কের মধ্যেই এবার বিজ্ঞাপনটি সব ধরনের মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল জনপ্রিয় গয়নার ব্র্যান্ড GIVA। বুধবার, ২৬ অগস্ট বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে সংস্থাটি।

GIVA Ad Controversy: কী নিয়ে শুরু হয়েছিল বিতর্ক?

রাখি বন্ধন উপলক্ষ্যে GIVA-র তৈরি ওই বিজ্ঞাপনে কৃতি শ্যাননকে দেখা গিয়েছিল একটি আধুনিক সাজে। তাঁর পরনে ছিল ব্রালেটের মতো দেখতে ব্লাউজ, তার সঙ্গে কেপ এবং ড্রেপ করা স্কার্ট। সাজটি ছিল ভারতীয় ট্র্যাডিশনাল পোশাক ও আধুনিক ফ্যাশনের মিশেল।

কিন্তু এই পোশাক নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে। অনেকেই দাবি করেন, রাখি বন্ধনের মতো পারিবারিক ও ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে এমন খোলামেলা পোশাক কি আদৌ মানানসই? বিজ্ঞাপনে একটি কুকুরকে দেখানো নিয়েও কিছু মানুষের আপত্তি ছিল। এরপরই বিজ্ঞাপনটি নিয়ে শুরু হয় জোর বিতর্ক। শেষ পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যম থেকেও বিজ্ঞাপনটি সরিয়ে নেয় GIVA।

যদিও এই সমালোচনার মুখে পড়ে সম্প্রতি বলিউড অভিনেত্রী মুখও খুলেছিলেন। কৃতি বলেন, কে কি পোশাক পড়বে তা কখনই কেউ ঠিক করে দিতে পারে না। তিনি প্রশ্নও তোলেন কেন এখনও মহিলারা কী পোশাক পরবেন এ বিষয়ে সব থেকে বেশি প্রশ্ন তোলা হয়? একই সঙ্গে তিনি বলেন, পোষ্যরা আমাদের পরিবারেরই সদস্য। তাই বিজ্ঞাপনে কুকুরটিকে দেখানোর বিষয়েও সমালোচনার কোনও কারণ নেই বলেই মন্তব্য করেছিলেন তিনি। তবে কৃতির জবাবদিহির পরেও থামেনি বিতর্ক। আর তারপরেই বড়সড় সিদ্ধান্ত নিল GIVA।

বডি ডাবলের অসুস্থতার খবর পেয়েই ছুটে এলেন সালমান, নিজেই দেখলেন চিকিৎসা

কী জানাল ব্র্যান্ড?

বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। পরিবারকে সঙ্গে নিয়ে আনন্দের মুহূর্ত উদযাপন করাই তাদের বরাবরের লক্ষ্য। এবার সেই আনন্দ উদযাপনে পোষ্যদেরও অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছিল। (GIVA Ad Controversy)

GIVA-র বক্তব্য, বিজ্ঞাপনটির মাধ্যমে সমাজের কোনও অংশের মানুষের আবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না। যদি বিজ্ঞাপনটি কোনওভাবে কারও অনুভূতিতে আঘাত করে থাকে, তাহলে তার জন্য তাঁরা দুঃখিত। এর পরেই বিজ্ঞাপনটি সমস্ত মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানায় ওই ব্র‍্যান্ড।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “কৃতির পোশাক নিয়ে বিতর্কের জের, সরিয়ে নেওয়া হলো রাখি বন্ধনের বিজ্ঞাপন”

Comments are closed.