WhatsApp ব্যবহারকারীদের জন্য নিরাপত্তায় বড় বদল। এতদিন Two-Step Verification চালু করতে মূলত সংখ্যার PIN ব্যবহার করতে হতো। এবার সেই নিয়মে বদল আনছে মেসেজিং প্ল্যাটফর্মটি। অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করার সুযোগ পাবে ব্যবহারকারীরা। ফলে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও শক্ত করার পাশাপাশি পাসওয়ার্ড বেছে নেওয়ার ক্ষেত্রেও বাড়বে স্বাধীনতা। OTP কারও হাতে চলে গেলেও যাতে সহজে অ্যাকাউন্টে লগ ইন করা না যায়, সেই সুরক্ষাতেই আরও এক ধাপ এগোল WhatsApp। (Whatsapp)
টু স্টেপ ভেরিফিকেশনে নতুন সুবিধা
অ্যাকাউন্টের নিরাপত্তা আরও শক্ত করতে এই পরিবর্তন এনেছে WhatsApp। এতদিন Two-Step Verification-এর জন্য মূলত পিন ব্যবহার করা যেত। এবার সেখানে অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করা যাবে। (Whatsapp)
WhatsApp-এর বক্তব্য, এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা অ্যাকাউন্ট হ্যাক ঠেকাতে সাহায্য করে। কোনওভাবে কারও One-Time Passcode বা একবারের কোড অন্যের হাতে চলে গেলেও Two-Step Verification অতিরিক্ত সুরক্ষা দেবে।
WhatsApp-এ PAN বা Aadhar-এর ছবি পাঠাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ
অপরিচিত কলেও মিলবে তথ্য
শুধু পাসওয়ার্ডেই পরিবর্তন নয়। অপরিচিত নম্বর থেকে ফোন এলে Android ব্যবহারকারীরা এবার আরও তথ্য দেখতে পারবেন। যেমন, ফোন করা ব্যক্তির সঙ্গে ব্যবহারকারীর কোনও WhatsApp গ্রুপ এক কি না তা জানা যাবে। নম্বরটি অন্য দেশের হলে সেটিও দেখানো হবে।
WhatsApp জানিয়েছে, প্রতারকেরা অনেক সময় তাড়াহুড়ো তৈরি করে মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। নতুন তথ্য দেখে ব্যবহারকারীরা কল ধরার আগে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। (Whatsapp)
এক বিলিয়নের বেশি Passkey ব্যবহারকারী
নিরাপত্তার ক্ষেত্রে Passkey-ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। WhatsApp-এর দাবি, ইতিমধ্যেই এক বিলিয়নের বেশি ব্যবহারকারী Passkey সেট করেছেন। Fingerprint, Face ID অথবা ফোনের Screen Lock ব্যবহার করে পরিচয় যাচাই করা যায় এই ব্যবস্থায়। Android এবং iOS—দুই ধরনের ডিভাইস ব্যবহার করলে এবার একাধিক Passkey-ও রাখা যাবে।
কল ব্যবস্থাতেও বদল
এর আগে জুলাই মাসে WhatsApp সক্রিয় Group Call এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের সুবিধা এনেছিল। কল না কেটেই এই কাজ করা যায়। পাশাপাশি ‘Waiting Room’ সুবিধাও চালু হয়েছে। সেখানে অনুমোদিত অংশগ্রহণকারীরাই কলে যোগ দিতে পারেন। (Whatsapp)
নিরাপত্তা থেকে কলিং—ব্যবহারকারীর সুবিধা বাড়াতেই ধাপে ধাপে এই পরিবর্তন করছে WhatsApp।
আরও পড়ুন :- বাড়িতে Wi-Fi? মোবাইল রিচার্জের আগে দেখে নিন Jio-র এই সস্তার প্ল্যানগুলো












