রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাজার হারাবে Airtel, Jio? মেড ইন্ডিয়া টাওয়ার বসাচ্ছে BSNL

BSNL 4G
---Advertisement---

TCS-এর কাছ থেকে ১,৫৩৭ কোটি টাকার একটি ‘লেটার অফ ইনটেন্ট’ পেল তেজস নেটওয়ার্কস লিমিটেড। বিএসএনএল (BSNL)-এর দেশব্যাপী 4G নেটওয়ার্ক তৈরির জন্য ১৮,৬৮৫টি সাইটে রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) সরঞ্জাম সরবরাহ, ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ করবে তারা। তেজস নেটওয়ার্কস নিজেই টাটা গ্রুপের একটি অংশ। ফলে TCS, Tejas এবং BSNL-এর এই যৌথ প্রচেষ্টা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে (Aatmanirbhar Bharat) 4G নেটওয়ার্ক চালুর প্রক্রিয়াকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে (BSNL 4G)।

BSNL 4G: তেজস নেটওয়ার্কসের জন্য এর গুরুত্ব

গত কয়েক বছরে ব্যবসা সম্প্রসারণ ও গবেষণার (R&D) খরচের কারণে কোম্পানিটি লোকসানের (Loss) সম্মুখীন হচ্ছিল। এই ১,৫৩৭ কোটি টাকার এই বিনিয়োগ তাদের আগামী কয়েক বছরের আয়ের ক্ষেত্রে একটা বড় নিশ্চয়তা ও স্থিতিশীলতা দেবে। এটি ভবিষ্যতে তাদের আন্তর্জাতিক বাজারেও কাজ পেতে সাহায্য করতে পারে (BSNL 4G)।

তেজস নেটওয়ার্কস যে RAN সরঞ্জাম সরবরাহ করবে, তা পরবর্তীকালে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সহজেই 5G-তে রূপান্তর করা সম্ভব। ফলে বিএসএনএল-এর ভবিষ্যৎ 5G নেটওয়ার্কের কাজেও তেজসের ভূমিকা বড়। তেজাস নেটওয়ার্কস-এর দেশীয় RAN প্রযুক্তি এবং টাটা ইকোসিস্টেমের অধীনে TCS-এর সঙ্গে এর কৌশলগত অংশীদারিত্ব একটি যুগান্তকারী সৃষ্টি।

জোট বাঁধছে Vi-BSNL?

অন্যদিকে, এক হচ্ছে বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া (ভি)। দেশের বেশকিছু সার্কলে নেটওয়ার্ক ভাগাভাগির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে সংস্থা দু’টি পরস্পরের টাওয়ারের পাশাপাশি ইন্ট্রা কিংবা ইন্টার সার্কল রোমিং-এ পরস্পরের প্রযুক্তি ব্যবহার করতে পারবে। গ্রাহকদের 5G পরিষেবা আরও উন্নত দেওয়াই প্রধান লক্ষ্য।

২৫ অগস্ট চূড়ান্ত বৈঠক হয়। BSNL-এর সিএমডি রবার্ট রবি এবং Vi-র সিইও অভিজিৎ কিশোর বৈঠক করেন। গত মাসেও দেশে গ্রাহক পাওয়ার নিরিখে শীর্ষে ছিল এয়ারটেল, তার পরে জিয়ো। তৃতীয় ভি, শেষে বিএসএনএল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment