বলিউডের নতুন প্রজন্মের গায়ক এবং সংগীত পরিচালকদের মধ্যে অন্যতম আমাল মালিক। সম্প্রতি গানের পাশাপাশি বিগ বসের মতো জনপ্রিয় রিয়েলিটি শো তেও অংশ নিয়েছিলেন তিনি। তাতেই তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। সবকিছু ঠিকই হয়েছিল তবে হঠাৎ করেই এক ঘোষণা করে বসলেন তিনি। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে আমাল জানান, আগামী এক বছর পর্যন্ত নতুন কোনও সিনেমার গানে কাজ করবেন না। নিজের মন, শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিতে কিছুটা সময় চান তিনি। এই বলে অনুরাগীদের থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছেন তিনি। তবে শুধুই কি বিরতি নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু?
Amaal Malik X Post: পোস্টে কী লিখলেন শিল্পী?
এদিন আমাল তাঁর পোস্টে জানিয়েছেন, তিনি ভালোই আছেন। তবে এখন নিজের জন্য এবং তাঁর কাছে যেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেগুলির জন্য সময় দিতে চান। মন ও শরীরের জন্য তাঁর বিশ্রাম প্রয়োজন। নতুন করে শক্তি সঞ্চয় করে আবার অনুরাগীদের জন্য অনেক গান নিয়ে ফিরতে চান তিনি।তবে তাঁর পুরনো কিছু সিনেমার গান এখনও প্রকাশিত হতে পারে। আমাল জানিয়েছেন, ছোট বাজেটের কয়েকটি ছবির গান আগে থেকেই তৈরি রয়েছে। সেই ছবিগুলি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে গানগুলিও সামনে আসবে। কিন্তু এই ধরনের ছবির জন্য পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাওয়া কঠিন হওয়ায় সেগুলির ভবিষ্যৎ নিয়ে তিনি নিশ্চিত নন।
অনুরাগীদের উদ্দেশে তাঁর অনুরোধ, এই বিরতি নিয়ে তাঁকে যেন বারবার প্রশ্ন করে বিরক্ত না করা হয়। আমাল বলেন, সিনেমায় কাজ করতে গিয়ে তিনি নিজের লক্ষ্য অনেক দূরে চলে গিয়েছিলেন। এবার আবার সংগীতের দিকেই ফিরতে চাইছেন। পোস্টের শেষে তাঁর বার্তা, ‘এবার আমায় বিদায় দাও’, তবে এই বিদায় যে চিরস্থায়ী নয় সে ব্যাপারেও আশ্বস্ত করেছেন তিনি। খুব শীঘ্রই ফিরে আসবেন বলেও জানিয়েছেন।
ISI গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে গ্রেফতার দম্পতি, কীভাবে হতো তথ্য পাচার?
কাজের পরিবেশ থেকে পারিবারিক সমস্যা
উল্লেখ্য, এর আগে মে মাসে বলিউডের কাজের পরিবেশ নিয়ে সরব হয়েছিলেন আমাল। তাঁর অভিযোগ ছিল, ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী মানুষ তাঁকে প্রায় পাঁচ ডজন ছবি থেকে সরিয়ে দিয়েছেন। এমনকি, সত্যি কথা বলার কারণে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এর আগে বিগ বস চলাকালীনও বেশ কয়েকবার নিজের পরিবারের বিরুদ্ধেই নানান অভিযোগ তুলেছিলেন এই শিল্পী। পরিবারের মধ্যে মানসিক চাপ সৃষ্টি এবং তাঁর ভাই আরমান মালিকের সঙ্গে দূরত্ব তৈরি প্রসঙ্গেও সরব হয়েছিলেন আমাল। যদিও পরবর্তীতে সেই সবকিছু মিটমাট হয়ে যায়। (Amaal Malik X Post)
সম্প্রতি ‘Awarapan 2’ ছবির গানের জন্যেও কাজ করেছেন তিনি। ছবিতে রয়েছেন ইমরান হাশমি, দিশা পাটানি ও শাবানা আজমি।
সুরকার দাবু মালিকের ছেলে এবং অনু মালিকের ভাইপো আমালের বলিউডে সুরকার হিসেবে অভিষেক ২০১৪ সালের ‘Jai Ho’ ছবিতে। পরে ‘Sooraj Dooba Hai’ গান তাঁকে জনপ্রিয় করে। ‘Hero’, ‘Airlift’, ‘Kapoor & Sons’, ‘M.S. Dhoni: The Untold Story’, ‘Kabir Singh’ ও ‘Vedaa’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। নিজের সুর করা বহু গান নিজেও গেয়েছেন।তবে দীর্ঘদিন একটানা কাজের পর এবার সাময়িক বিরতি চাইছেন আমাল। শীঘ্রই আবার তাঁকে নতুন উদামে কাজ করতে দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
I am all good & I will go all the way in, this time, to do what is best for me & only do what is important to my heart & for my health.
— Amaal Mallik (@AmaalMallik) August 27, 2026
Need a break for my mind, body, soul and overall physical healing.
Need to rise, recuperate and bounce back soon with a heart full of melodies… pic.twitter.com/nSk0QioC05












1 thought on “‘এবার আমাকে বিদায় দিন’, হঠাৎ কেন সংগীত জগৎ থেকে বিরতি চাইছেন আমাল মালিক?”