(Sonia Gandhi Belonging) কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা Belonging: A Journey of Love প্রকাশ ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুলল Penguin Random House India। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, ভারতে বইটির প্রকাশক তারা নয়। একইসঙ্গে লেখিকা সম্পাদকীয় পরিবর্তন মেনে না নেওয়ায় Penguin বইটি প্রকাশ থেকে সরে দাঁড়িয়েছে—এমন দাবিও সম্পূর্ণভাবে খারিজ করেছে প্রকাশনা সংস্থা।
‘প্রকাশক নই’, স্পষ্ট করল Penguin
শুক্রবার X-এ দেওয়া বিবৃতিতে Penguin Random House India জানায়, Belonging-এর ক্ষেত্রে ভারতে তাদের প্রকাশক হিসেবে দেখানো ঠিক নয়। লেখিকা সম্পাদকীয় পরিবর্তনে রাজি না হওয়ায় তারা বইটি প্রকাশ করতে চায়নি—এমন ধারণাও “পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়” বলে দাবি করেছে সংস্থা। (Sonia Gandhi Belonging)
Such a weak statement.
— Gaurav Gogoi (@GauravGogoiAsm) August 28, 2026
Penguin India is more than happy to publish “Exam Warriors” and several books on RSS.
No doubt there are those in the BJP government who have now become afraid of a book being being read by the people of India. https://t.co/JvmXD8FZV6
Penguin-এর বক্তব্য, বই প্রকাশের আগে তথ্য যাচাই করা এবং বইয়ের স্বার্থে লেখককে প্রয়োজনীয় সম্পাদকীয় পরামর্শ দেওয়া প্রকাশনা প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। তাদের দাবি, সংশ্লিষ্ট আলোচনার পুরো সময়জুড়েই তারা বইটি প্রকাশ করতে “ইচ্ছুক এবং আগ্রহী” ছিল। তবে লেখিকার সঙ্গে হওয়া গোপনীয় আলোচনা নিয়ে আর কোনও মন্তব্য করবে না সংস্থাটি।
মুসকান হত্যাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত জিম ট্রেনার, পুলিশি এনকাউন্টারে জখম
Sonia Gandhi Belonging: ভারতে প্রকাশ ঘিরে এখনও ধোঁয়াশা
এই বিতর্কের কয়েক সপ্তাহ আগেই আমেরিকান প্রকাশনা সংস্থা Alfred A. Knopf—যা Penguin Random House-এরই একটি ইমপ্রিন্ট—জানিয়েছিল, আগামী ১০ নভেম্বর আন্তর্জাতিকভাবে প্রকাশিত হবে Belonging। ভারতে বইটির প্রকাশক বা পরিবেশক এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়। তবে একটি ই-কমার্স তালিকায় ২,৬১৫ টাকা দামে ই-বুকটির প্রি-অর্ডার দেখানো হয়েছে, যেখানে হার্পারকলিন্স ইউকের ইমপ্রিন্ট উইলিয়াম কলিন্সকে প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, হার্পারকলিন্স ভারতে বইটি প্রকাশ ও বিতরণের চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি।
Penguin-কে ‘দুর্বল বিবৃতি’ বলল কংগ্রেস
(Sonia Gandhi Belonging) Penguin-এর বিবৃতির পর কংগ্রেসের লোকসভায় উপনেতা গৌরব গগৈ এটিকে “দুর্বল বিবৃতি” বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, পেঙ্গুইন ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘Exam Warriors’ এবং RSS-সংক্রান্ত একাধিক বই প্রকাশ করতে আগ্রহী, অথচ সোনিয়া গান্ধীর বই নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দাবি, বিজেপি সরকারের কেউ কেউ হয়তো এমন একটি বই ভারতীয়দের পড়ার জন্য প্রকাশ্যে আসা নিয়ে আশঙ্কিত।
Sonia Gandhi Belonging: কী থাকবে সোনিয়ার স্মৃতিকথায়?
৭৯ বছর বয়সি সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথায় উঠে আসবে যুদ্ধ-পরবর্তী ইতালিতে তাঁর শৈশব, ভারতে আসা, রাজীব গান্ধীর সঙ্গে প্রেম ও বিয়ে, নেহরু-গান্ধী পরিবারে প্রবেশ এবং রাজীব গান্ধীর হত্যার পর জীবনের আমূল পরিবর্তনের কথা। রাজনীতির “জনসমক্ষে” তাঁর প্রবেশ এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্তও থাকবে বইটিতে। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত খুব বেশি প্রকাশ্যে কথা বলেননি। ফলে ১০ নভেম্বর প্রকাশিতব্য এই স্মৃতিকথা ইতিমধ্যেই অন্যতম আলোচিত রাজনৈতিক বইয়ে পরিণত হয়েছে।
‘বাঙালির সংস্কৃতি পুনরুদ্ধার করতে চাই’, রাখিবন্ধনে বড় বার্তা দিলেন সোনারপুর উত্তরের বিধায়কের











