চিন থেকে নেপাল সীমান্ত পার হওয়া যেন যুদ্ধ জয়ের মতো। কৈলাস মানস সরোবর যাত্রায় ভয়াবহ অভিজ্ঞতার পর মুম্বই বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা হতেই আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী মানসী পারেখ। মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন তিনি। গায়ক ও প্রযোজক স্বামী পার্থিব গোহিলকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। (Manasi Parekh Nepal Flood)
ভূমিধসের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
সদগুরু জগ্গি বাসুদেবার ইশা ফাউন্ডেশনের সঙ্গে কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন মানসী। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, ভয়াবহ বন্যার কয়েক ঘণ্টা আগেই তাঁর তিব্বতের গিয়েরং পোর্টে থাকার কথা ছিল। সেই সময়ই এলাকায় হড়পা বন্যা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। অনেকে এখনও নিখোঁজ। (Manasi Parekh Nepal Flood)
সোমবার, ৩১ অগস্ট নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে একটি আবেগঘন বার্তা দেন মানসী। জানান, চিন থেকে বেরিয়ে নেপাল সীমান্তে পৌঁছনো তাঁর কাছে ‘যুদ্ধ জেতার’ মতো ছিল। নিয়ালামের কাছে বিশাল ভূমিধসের কারণে তাঁদের বাস প্রায় চার ঘণ্টা দাঁড়িয়েছিল। রাস্তা পরিষ্কার হওয়ার পর ফের যাত্রা শুরু হয়। এরপর প্রায় ৪০ মাইল বাসে যাওয়ার পর নেপাল সীমান্তে পৌঁছন তাঁরা। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় ভূমিধস।
রাস্তা বন্ধ, হেঁটেই পেরোতে হল
ভূমিধসের কারণে বাস আর এগোতে পারেনি। ফলে বাধ্য হয়ে দুর্গত রাস্তা পেরিয়ে হেঁটে যেতে হয় মানসী ও তাঁর সঙ্গীদের। অন্য প্রান্তে অপেক্ষা করছিল বাস। সেখান থেকে কাঠমান্ডুর উদ্দেশে ফের যাত্রা শুরু হয়। মানসীর কথায়, সেটি ছিল তাঁদের জীবনের সবচেয়ে ঝাঁকুনিপূর্ণ বাসযাত্রাগুলির একটি। কাঠমান্ডু পৌঁছতে আরও প্রায় চার ঘণ্টা সময় লাগে। (Manasi Parekh Nepal Flood)
‘পরিবারের কাছে ফিরতে পেরেছি, সেটাই বড়’
এত কষ্টের পর মুম্বইয়ে ফিরে পরিবারের সঙ্গে দেখা হওয়াই তাঁর কাছে সবচেয়ে বড় স্বস্তি। মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেতে পারাটাই যেন সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিয়েছে। প্রার্থনা, বার্তা ও পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। (Manasi Parekh Nepal Flood)
আরও পড়ুন :- মক্কায় গিয়ে হেনস্থার মুখে অভিনেত্রী রাখি সাওয়ান্ত, কী এমন করলেন তিনি?












