রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দলীপ ট্রফিতে নতুন সূর্যদয়, ১৫ বছর বয়সেই ৫৭ বছরের পুরনো রেকর্ড ভাঙল বৈভব

vaibhav sooryavanshi
---Advertisement---

বয়স শুধু সংখ্যা মাত্র। অভিজ্ঞতাই হলো শেষ কথা। তেমনি মাঠে নেমে ব্যাট হাতে পেলে বয়স ভুলে যায় বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে ৫৭ বছরের পুরনো রেকর্ড ভাঙল সে। দলীপ ট্রফিতে (Duleep Trophy) গড়ল ইতিহাস। এই বয়সেই হাফ সেঞ্চুরি করার নজির গড়ল বৈভব (vaibhav sooryavanshi)। কিন্তু কী করে তা সম্ভব হলো? কীভাবে এল সুযোগ?

vaibhav sooryavanshi: দলীপ ট্রফিতে ইতিহাস বৈভবের, কীভাবে এলো সুযোগ?

রবিবার বেঙ্গালুরুতে মধ্যাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফির সেমিফাইনালে পূর্বাঞ্চলের হয়ে খেলে বৈভব। চোটের কারণে ঈশান কিষান মাঠ ছাড়তেই আচমকাই বদলে গেল মাঠের ছবি। ঈশানের জায়গায় দায়িত্বভার গিয়ে পড়ল বৈভবের কাঁধে। ভরা মাঠে মন দিয়ে সেই গুরুদায়িত্ব পালন করলেন বৈভব। দলের চাপের কোনও ছাপই দেখা গেল না তরুণ ক্রিকেটারের ব্যাটিংয়ে। বরং নিজের পরিচিতিই ও ঝোড়ো ব্যাটিংয়ে অগ্রাসী মেজাজ মাঠেই রেখে গেল (vaibhav sooryavanshi)।

এদিন মাঠে নেমে মাত্র ৪২ বলে অর্ধশতরান করে বৈভব। এতদিন এই রেকর্ড ছিল লক্ষ্মণ সিংহের দখলে। ১৯৬৯ সালে তাঁর বয়স ছিল ১৬ বছর। সেই সময় তিনি দলীপ ট্রফিতে (Duleep Trophy) প্রথম অর্ধশতরান করেছিলেন। অর্থাৎ ৫৭ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন অধ্যায় লিখল বৈভব সূর্যবংশী।

প্রথম পরীক্ষাতে পিছিয়ে পড়েনি বৈভব। শুধু পঞ্চাশেই থেমে থাকেনি। শতরানের দোরগোড়ায় গিয়ে ফিরতে হয়। শতরান থেকে আট রান দূরেই থামতে হয় তাকে। তবুও বৈভব তার এই ইনিংসে বুঝিয়ে দিল, বয়স যতই কম হোক, বড় মঞ্চে ভয়ডরহীন ক্রিকেট খেলতেই অভ্যস্ত সে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটেও ইতিহাস গড়েছে বৈভব। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টি-২০ খেলার সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর ৯৯ দিন। সেই সময় ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নজির গড়েছিল বৈভব (Vaibhav Sooryavanshi)। এবার ঘরেও সেটা বজায় রাখল। দলীপ ট্রফিতেও নিজের নাম ইতিহাসের পাতায় তুলল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দলীপ ট্রফিতে নতুন সূর্যদয়, ১৫ বছর বয়সেই ৫৭ বছরের পুরনো রেকর্ড ভাঙল বৈভব”

Comments are closed.